
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যায় তিনি গান শুনিয়েছেন নজরুল উৎসবে। আজ সন্ধ্যায় তিনি গাইবেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত আর্টিস্ট ক্লাবে।
সুমনা চ্যাটার্জির ঢাকায় আগমন উপলক্ষে তাঁকে নিয়ে বিশেষ এই সংগীতসন্ধ্যার আয়োজন করেছে আর্টিস্ট ক্লাব। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান পরিবেশনের পাশাপাশি সুমনা চ্যাটার্জি গেয়ে শোনাবেন শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরের জনপ্রিয় বেশ কিছু গান।
আসামের শিলচরে জন্ম নেওয়া সুমনা চ্যাটার্জি শৈশব থেকে সংগীতচর্চার সঙ্গে যুক্ত। সংগীতে তাঁর হাতেখড়ি হয় পারিবারিকভাবে মা মিত্রাদেবীর কাছে। পরবর্তী সময়ে তিনি কলকাতায় প্রখ্যাত সংগীতগুরুদের কাছে তালিম নেন এবং নজরুলসংগীত, আধুনিক বাংলা গান ও বাংলা চলচ্চিত্রের গানে নিজস্ব স্বকীয়তা গড়ে তোলেন।
ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক উৎসব, মঞ্চানুষ্ঠান এবং আন্তর্জাতিক পরিবেশনায় নিয়মিত অংশগ্রহণ করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন সুমনা। সুর, কণ্ঠের মাধুর্য ও আবেগঘন পরিবেশনার জন্য তিনি দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে সমাদৃত।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে