
বাংলা সিনেমার মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। রূপে, লাবণ্যে আর অভিনয়গুণে বাঙালিদের হৃদয়ে আজও তিনি অমলিন। সেই সুচিত্রা সেনের নামে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।
‘সুচিত্রা সেন’ শিরোনামের গানটি গেয়েছেন পার্থিব ব্যান্ডের ভোকাল আশফাকুল বারী রুমন। সুর ও সংগীতায়োজনও তাঁর করা। গতকাল রুমনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন এই গান।
গানটি নিয়ে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘এই গানের মধ্যে সুচিত্রা সেন আছেন, আবার নেইও। আমরা যখন স্কুলে পড়ি, সে সময় সুচিত্রা সেন একটা বিশাল ব্যাপার। আমরা সুচিত্রা সেনকে সৌন্দর্যের প্রতীক হিসেবেই ভাবতাম। সে সময় নিজের পছন্দের মানুষকে সিনেমার নায়ক-নায়িকাদের সঙ্গে মেলানোর চেষ্টা করত সবাই। হঠাৎ মনে হলো, সেই সময় নিয়ে একটা গান লিখি। এভাবেই সুচিত্রা সেন গানের সৃষ্টি।’
সংগীতশিল্পী আশফাকুল বারী রুমন বলেন, ‘এর আগে জঙ্গী ভাইয়ের লেখা গান গাইলেও সুর করা হয়নি। অনেক ইচ্ছা ছিল তাঁর লেখা গানে সুর করব ও গাইব। একদিন রাতে তিনি ফোন করে জানালেন, আমার জন্য গান লিখেছেন। সেদিনই তাঁর বাসায় গিয়ে লিরিকটা পড়ে ভালো লাগে। একটা ডেমো তৈরি করে ফেলি। জঙ্গী ভাই পছন্দ করলেন সেটা। অবশেষে সবার সামনে গানটি নিয়ে আসতে পারলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
রুমন জানান, ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সুচিত্রা সেন গানটি প্রকাশ পেয়েছে।

বলিউড তারকা সাইফ আলী খান ও সোহা আলী খানকে সাধারণ মানুষ সহজেই চিনলেও, তাঁদের বড় বোন সাবা আলী খান বহু বছর ধরেই প্রচারের অন্তরালে থাকতে পছন্দ করেন।
৯ ঘণ্টা আগে
জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম সিজনের কাজ সময়মতো শেষ করতে টানা ২৪ ঘণ্টা শুটিং করেছেন ৮৩ বছর বয়সী বলিউড তারকা অমিতাভ বচ্চন। এই বয়সে এসে তাঁর এমন পেশাদারি একদিকে যেমন নজর কেড়েছে, অন্যদিকে নির্ধারিত সময়সীমার (ডেডলাইন) চাপে কাজ করতে গিয়ে কাজের দীর্ঘ সময় ও অতিরিক্ত শারীরিক-ম
৯ ঘণ্টা আগে
‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আর্ক ব্যান্ডের হাসানের ওপর বোতল নিক্ষেপের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে সরব সংগীতাঙ্গনের লোকজন। ব্যান্ডশিল্পীদের সংগঠন বামবাসহ সংগীতশিল্পীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন। আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
তৃতীয় সিজন দিয়ে গত বছর শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। সিরিজটির অভূতপূর্ব সাফল্যের পর এর আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এই স্পিন-অফ প্রকল্পটি তৈরির কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে