তৃতীয় সিজন দিয়ে গত বছর শেষ হয়েছে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’। সিরিজটির অভূতপূর্ব সাফল্যের পর এর আমেরিকান সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছিল নেটফ্লিক্স। ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এই স্পিন-অফ প্রকল্পটি তৈরির কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে।
সংবাদমাধ্যম দ্য প্লেলিস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, স্কুইড গেমের ইংরেজি সংস্করণের প্রাথমিক নাম রাখা হয়েছিল ‘হেক্লার’। সিরিজটির চিত্রনাট্যকার হিসেবে যুক্ত ছিলেন ‘ইউটোপিয়া’খ্যাত ডেনিস কেলি। তবে নেটফ্লিক্সের অভ্যন্তরীণ নেতৃত্বে রদবদল, পরিচালক ডেভিড ফিঞ্চারের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ততা এবং স্কুইড গেমকে নতুনভাবে বিস্তৃত করার কৌশলগত পরিবর্তনের কারণেই প্রজেক্টটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, কোরিয়ান গল্পের বাইরে স্কুইড গেম ফ্র্যাঞ্চাইজিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্যই এর আমেরিকান সংস্করণ তৈরির চিন্তা করেছিল নেটফ্লিক্স। তবে শুধু আমেরিকাকে কেন্দ্র করে সিরিজটি বানানোর পরিকল্পনা থেকে সরে এসেছে তারা। পরিবর্তে বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতির ওপর ভিত্তি করে আলাদা আলাদা সংস্করণের স্কুইড গেম তৈরির পরিকল্পনা নিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম।
স্কুইড গেমের আমেরিকান সংস্করণ স্থগিত হলেও বিশ্বজুড়ে এটিকে বিস্তৃত করার পরিকল্পনা বাদ দিচ্ছে না নেটফ্লিক্স। এটি নিয়ে নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে তারা। মূল সিরিজের থিমের সঙ্গে মিল রেখে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’ নামের একটি রিয়েলিটি শো তৈরি হয়েছে। ইতিমধ্যে শোটির দুটি সিজন প্রচারিত হয়েছে।

বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
৩ ঘণ্টা আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
ভিকি জাহেদের ‘চক্র’ সিরিজ দিয়ে ২০২৪ সালে ওয়েবে যাত্রা শুরু তৌসিফ মাহবুবের। এরপর একই নির্মাতার ‘চক্র ২’-তেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। আবারও ভিকির পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছেন তৌসিফ। ‘প্রাণভোমরা’ নামের সিরিজে তৌসিফের সঙ্গে থাকছেন শ্রেয়সী শ্রেয়া।
১ দিন আগে