সুচিত্রা সেন

শহীদ মাহমুদ জঙ্গীর লেখায় রুমনের কণ্ঠে ‘সুচিত্রা সেন’
বাংলা সিনেমার মহানায়িকা বলা হয় সুচিত্রা সেনকে। রূপে, লাবণ্যে আর অভিনয়গুণে বাঙালিদের হৃদয়ে আজও তিনি অমলিন। সেই সুচিত্রা সেনের নামে গান লিখেছেন জনপ্রিয় গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী।

সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি
উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯৫তম জন্মদিন ছিল গতকাল ৬ এপ্রিল। এ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছিল সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। দুপুরে জেলা শহরের গোপালপুরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে অভিনেত্রীর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাবনায় সুচিত্রা সেনের জন্মবার্ষিকী, স্মৃতি সংগ্রহশালা না হওয়ায় হতাশ সাংস্কৃতিক কর্মীরা
পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে দিনটি উদ্যাপন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সাংস্কৃতিক কর্মীরা।

সুপ্রিম কোর্টের রায়ের আলোকে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সংগ্রহশালার দাবি
পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতি












