
নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি গত জুলাই মাসে মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘মলুয়া’। চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার এই অমর পালা এবার দেখা যাবে বনানীর যাত্রাবিরতিতে। ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় মলুয়ার তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।
প্রেম, মর্যাদা, সামাজিক বৈষম্য ও নারীর অদম্য শক্তির এক কালজয়ী আখ্যান মলুয়া। শতাব্দীপ্রাচীন এই পালাকে নতুন সময়ের ভাষা, দৃশ্যরীতি ও নাট্য-নির্মাণে পুনরাবিষ্কার করেছে থিয়েট্রিক্যাল কোম্পানি। অতীত ও বর্তমানের মধ্যে এক সৃজনশীল সেতুবন্ধন গড়ে এই নাটকটি প্রশ্ন তোলে, সময় ও সমাজ বদলালেও নারীর প্রতি বৈষম্য ও ক্ষমতার অপব্যবহারের রূপ কি সত্যিই বদলেছে?
গানের দল সর্বনামের সদস্য, বিভিন্ন নাট্যদলের অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্য পরামর্শকদের তত্ত্বাবধানে এই পালা নাটকটি নির্মিত হয়েছে। সংগীতনির্ভর পালা হওয়ায় একটি গানের দলকে কেন্দ্র করেই এর পারফরম্যান্স ডিজাইন করা হয়েছে, যাঁরা গানের পাশাপাশি অভিনয়েও অংশ নেবেন।
নির্দেশক সাইফুল জার্নাল বলেন, ‘এই সময়ে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা হারিয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত, যা ছিল বাংলার প্রাত্যহিক পালনের পরম্পরা, পরিবেশ-পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। আর যা-ও হয়, তা অনেক সময় অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানির পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোক আঙ্গিকের মূল নির্যাস নিয়ে তা আধুনিক মঞ্চে রিক্রিয়েট করতে।’
মলুয়া নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হাসনাত রিপন, নুসরাত ইরা, সাইদুর শাহীন, শাহরিয়ার সজীব, প্রিয়ম মজুমদার, তাহাদিল আহমেদ, হুমায়রা স্নিগ্ধা, গোপী দেবনাথ, ফরহাদ শামীম, নানজীবা শৈলী, পি টি ফজল, মারিয়া ইয়াসমিন, ধ্রুব, সানজিদা চৌধুরী অরিন, উম্মে প্রেমা প্রমুখ।

ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
২ ঘণ্টা আগে
বলিউড ছেড়েছেন অনেক আগেই। প্রচারের আলো ও বাণিজ্যিক গণ্ডি থেকে দূরে গিয়ে শান্ত, স্বাধীন ও যাযাবর জীবনযাপন বেছে নিয়েছেন লাকি আলী। তবে স্বাধীনভাবে এখনো সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। দেশ-বিদেশে নিয়মিত কনসার্টে তাঁর দেখা মেলে। সম্প্রতি এক কনসার্টে প্রিয় শিল্পীর মুখে তাঁর মৃত্যুভাবনা শুনে...
৩ ঘণ্টা আগে
‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়’—এই চিরচেনা সুরে যেন এক সন্ধ্যায় ফিরে এলেন কবিগুরু। গানের মূর্ছনা, নৃত্যের ছন্দ আর আবৃত্তির শব্দমাধুর্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির জগতে ডুব দিলেন মানিকগঞ্জের দর্শকেরা। বিকেলের আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হয়ে...
৩ ঘণ্টা আগে
এই সময়ে মিউজিকের আদি ও প্রকৃত পারফরম্যান্সটা নাই হয়ে যাচ্ছে। পালা, পুঁথি, গাজীর গীত—যা ছিল বাংলার প্রাত্যহিক পালনের পরম্পরা, পরিবেশ পরিস্থিতির কারণে এখন এর আয়োজন প্রায় শূন্য। আর যা-ও হয়, তা অপভ্রংশ। আমরা থিয়েট্রিক্যাল কোম্পানীর পক্ষ থেকে চেষ্টা করছি সেই আদি লোক আঙ্গিকের মূল নির্যাসটুকু
১১ ঘণ্টা আগে