
‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়’—এই চিরচেনা সুরে যেন এক সন্ধ্যায় ফিরে এলেন কবিগুরু। গানের মূর্ছনা, নৃত্যের ছন্দ আর আবৃত্তির শব্দমাধুর্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির জগতে ডুব দিলেন মানিকগঞ্জের দর্শকেরা। বিকেলের আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হয়ে উঠেছিল রবীন্দ্রসৃষ্টির আবেশে ভরা এক নান্দনিক মঞ্চ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে গত রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে, জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হয় কবিগুরুকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) খায়রুল ইসলাম এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।
অতিথিরা বলেন, রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস শুধু একজন কবিকে স্মরণ করার দিন নয়, বাঙালির সাহিত্য, সংগীত ও সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক নতুন করে অনুভব করারও দিন। শত বছর পেরিয়েও তাঁর গান, কবিতা ও দর্শন মানুষের হৃদয়ে একইভাবে অনুরণিত হয়।
জেলা কালচারাল অফিসার মোছা. মোখলেছা হিলালীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিসি মো. আল জুনাঈদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, জাসাস জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, সদস্যসচিব শামীম বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী বিউটি আচার্য্য, শিপ্রা দে, রতন সাহা ও সাইফুল ইসলাম। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। নৃত্য পরিচালনায় ছিলেন মনিরুল ইসলাম সজল। রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন মো. আবরার হাসিন শাদীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুঁইরিয়া ইসলাম নূপুর।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে