কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান সংগীতশিল্পী ঈশান মজুমদার। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ দিয়ে প্রশংসিত হয়েছেন। আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরছেন ঈশান।
আজ কোক স্টুডিও বাংলা প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পাচ্ছে ঈশানের গাওয়া ‘পাতার বাঁশরী’। এতে ঈশানের সঙ্গে আছেন সুনিধি নায়েক। ঈশানের মতো তিনিও এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে গেয়েছিলেন। ‘সন্ধ্যাতারা’ শিরোনামের ওই গানে সুনিধির সহশিল্পী ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। এ ছাড়া এই প্ল্যাটফর্মের আরও বেশ কিছু গানের কোরাসে দেখা মিলেছে সুনিধির।
গতকাল সন্ধ্যায় ঈশান ও সুনিধির নতুন এই গানের ঘোষণা দেয় কোক স্টুডিও বাংলা। তবে প্রকাশের আগে গানটি নিয়ে বিস্তারিত কথা বলতে চায়নি কর্তৃপক্ষ। পাতার বাঁশরী চতুর্থ সিজনের তৃতীয় গান। জানা গেছে, গানটির সংগীত আয়োজন করেছেন অদিত রহমান। দৃশ্যধারণ করা হয়েছে ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে।
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন সাজানো হয়েছে আটটি গান দিয়ে। প্রথম তিন সিজনের মতো এবারও কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব।
সবশেষ গত ২৯ জুন কোক স্টুডিও বাংলা থেকে প্রকাশ পেয়েছিল ‘মেঘ’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও পশ্চিমবঙ্গের মৌসুমী দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা র্যাপ আকারে ব্যবহার করায় বিতর্কের মুখে পড়ে গানটি।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের পছন্দের ব্যান্ড মাইলস। তাঁর সংগীতজীবনে মাইলসের গান বড় ভূমিকা রেখেছে—এ কথা একাধিকবার জানিয়েছেন তিনি। এবার সেই মাইলসের সঙ্গে একই মঞ্চে গাইবেন অনুপম। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টে পারফর্ম...
৩ ঘণ্টা আগে
মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে প্রসূন রহমান বানিয়েছেন ‘শেকড়’। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের দুই দিন পর মুক্তি পাবে কানাডায়। নির্মাতা জানান, আগামী ২ আগস্ট থেকে কানাডার তিনটি শহরে দেখা যাবে শেকড়।
৩ ঘণ্টা আগে
ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে না চাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী সোনু নিগম। সেই বিতর্কের কারণে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্ট স্থগিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
বক্স অফিসে রাজত্ব করার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মুখে হাসি ফুটিয়েছে ডিজনি ও পিক্সারের সাড়াজাগানো অ্যানিমেটেড সিনেমা ‘টয় স্টোরি ৫’। স্বেচ্ছাসেবী সংস্থা স্টারলাইট চিলড্রেনস ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের ৪০০টির বেশি শিশু হাসপাতালে সিনেমাটি প্রদর্শনের পাশাপাশি হাজার হাজার উপহার পৌঁছে
৪ ঘণ্টা আগে