
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান সংগীতশিল্পী ঈশান মজুমদার। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ দিয়ে প্রশংসিত হয়েছেন। আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরছেন ঈশান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কোক স্টুডিও বাংলা নিয়ে এসেছিল ‘রুম ঝুম’। এই গান দিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন। এবার বর্ষার আবহে প্ল্যাটফর্মটি নিয়ে এসেছে সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’।

ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

টানা দুই সিজনের সাফল্যের পর গত বছর শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ওই বছরের পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয় নতুন সিজনের প্রথম গান ‘তাঁতি’। তখন জানানো হয়েছিল নতুন সিজনে থাকবে ১১টি গান।