পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের পছন্দের ব্যান্ড মাইলস। তাঁর সংগীতজীবনে মাইলসের গান বড় ভূমিকা রেখেছে—এ কথা একাধিকবার জানিয়েছেন তিনি। এবার সেই মাইলসের সঙ্গে একই মঞ্চে গাইবেন অনুপম। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টে পারফর্ম করবে মাইলস ও অনুপম রায়।
বাংলাদেশের এক টিভি চ্যানেলের লাইভ শোতে পারফর্ম করার সময় মাইলসের প্রতি ভালোবাসার কথা জানিয়ে অনুপম বলেছিলেন, ‘ছোটবেলা থেকে যখন বাংলাদেশের ব্যান্ডের গান শোনা শুরু করি, তখন মাইলস একটা বড় ভূমিকা রেখেছিল। সে সময় রেডিওতে মাইলসের গান বাজত। সত্যি বলতে মাইলসের গান শুনে ছিটকে গিয়েছিলাম।’ সেই অনুষ্ঠানে মাইলসের ‘নীলা’ গানটি শুনিয়েছিলেন অনুপম। এরপর আরও বেশ কয়েকবার মাইলসের প্রশংসা শোনা গেছে তাঁর কণ্ঠে।
মাইলসের প্রতি অনুপমের ভালোবাসার কথা ভালো করেই জানেন দলটির প্রধান হামিন আহমেদ। তিনি বলেন, ‘অনুপম রায় মাইলসের বিশাল ভক্ত। এটা সবাই জানে। এক অনুষ্ঠানে আমাদের একটি গানও গেয়েছিল। সুতরাং এই কনসার্টটি দর্শকদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে।’
কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ২৬ জুন। তবে অনিবার্য কিছু প্রশাসনিক ও পারিপার্শ্বিক কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকেরা। সে সময় অনুপমের সঙ্গে পারফর্ম করার কথা ছিল ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফনির। শিডিউল জটিলতায় নতুন তারিখে থাকতে পারছে না বেঙ্গল সিম্ফনি। তার জায়গায় যুক্ত করা হয়েছে মাইলসকে।
১ আগস্ট বিকেল ৫টায় শুরু হবে ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায় কনসার্ট। ইতিমধ্যে টিকিট টুমোরোতে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। কনসার্টটি আয়োজন করেছে যৌথভাবে ট্রিপল টাইম কমিউনিকেশনস ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
এদিকে আগামী আগস্টে কানাডায় সংগীতসফরে যাচ্ছে মাইলস। হামিন আহমেদ জানান, দেশটির ৮টি শহরে গান শোনাবে ব্যান্ডটি। কনসার্টে ব্যস্ততার পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছেন বলে জানান হামিন আহমেদ।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৮ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৮ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৮ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে