
ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে না চাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সংগীতশিল্পী সোনু নিগম। সেই বিতর্কের কারণে আজ দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া কনসার্ট স্থগিত করেছেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠান শেষে সাংবাদিকেরা সোনু নিগমের কাছে চলমান শিক্ষার্থী আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে মতামত জানতে চান। প্রশ্ন শুনেই বিরক্তি প্রকাশ করে বিষয়টি এড়িয়ে যান তিনি। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের তোপের মুখে পড়েন সোনু। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা তাঁর এই আচরণের তীব্র সমালোচনা করেন। অনেকেই তাঁকে ‘মেরুদণ্ডহীন’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেন।
আজ ২৫ জুলাই দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারে মোহাম্মদ রফির স্মরণে আয়োজিত কনসার্টে গান গাওয়ার কথা ছিল সোনু নিগমের। তবে বিতর্কের মুখে শেষ মুহূর্তে স্থগিত করা হয় কনসার্টটি। সোনু নিগম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি এবং সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখেই কনসার্টটি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড ও হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির অনেক তারকা। নাসিরুদ্দিন শাহ, সালমান খান, কুমার শানু, শাবানা আজমি, প্রকাশ রাজ, আলিয়া ভাট, সারা আলী খান, হুমা কুরেশি, সোনাক্ষী সিনহা, ইমরান খান, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, টুইঙ্কেল খান্না, দিলজিৎ দোসাঞ্জ, দিয়া মির্জা, সোনু সুদ, বিশাল দাদলানি, জাভেদ আখতারসহ অনেকে প্রকাশ্যে বক্তব্য রাখলেও সোনু নিগমের চুপ থাকা নিয়ে তীব্র বিতর্ক ওঠে। তরুণদের যে ক্ষোভ তৈরি হয়েছে তাঁর বিরুদ্ধে, তা এড়াতেই আপাতত কনসার্ট থেকে পিছিয়ে এসেছেন সোনু।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের পছন্দের ব্যান্ড মাইলস। তাঁর সংগীতজীবনে মাইলসের গান বড় ভূমিকা রেখেছে—এ কথা একাধিকবার জানিয়েছেন তিনি। এবার সেই মাইলসের সঙ্গে একই মঞ্চে গাইবেন অনুপম। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টে পারফর্ম...
১ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে ‘দাঁড়ালে দুয়ারে’ গেয়ে পরিচিতি পান সংগীতশিল্পী ঈশান মজুমদার। এরপর ‘নিঠুর মনোহর’ ও ‘গুলবাহার’ দিয়ে প্রশংসিত হয়েছেন। আবারও কোক স্টুডিও বাংলায় নতুন গান নিয়ে ফিরছেন ঈশান।
২ ঘণ্টা আগে
মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প নিয়ে প্রসূন রহমান বানিয়েছেন ‘শেকড়’। ৩১ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। দেশের দুই দিন পর মুক্তি পাবে কানাডায়। নির্মাতা জানান, আগামী ২ আগস্ট থেকে কানাডার তিনটি শহরে দেখা যাবে শেকড়।
২ ঘণ্টা আগে
বক্স অফিসে রাজত্ব করার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মুখে হাসি ফুটিয়েছে ডিজনি ও পিক্সারের সাড়াজাগানো অ্যানিমেটেড সিনেমা ‘টয় স্টোরি ৫’। স্বেচ্ছাসেবী সংস্থা স্টারলাইট চিলড্রেনস ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের ৪০০টির বেশি শিশু হাসপাতালে সিনেমাটি প্রদর্শনের পাশাপাশি হাজার হাজার উপহার পৌঁছে
২ ঘণ্টা আগে