
মঞ্চে প্রথম নাটক নিয়ে আসছে নাট্যসংগঠন নিনাদ। আজ ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার অডিটরিয়ামে মঞ্চায়ন হবে নিনাদের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’।
১৯৩০ সালে প্রথম মঞ্চস্থ হওয়া একাঙ্কিকা ও একক চরিত্রের এই নাটক একজন নারীর গল্প, যে তার প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলছে। প্রেমিক পরদিনই অন্য একজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, প্রেমিকের সঙ্গে এই শেষ টেলিফোন আলাপে ফুটে ওঠে ওই নারীর হৃদয়ভঙ্গ ও পরিত্যক্ত হওয়ার অস্ফুট আর্তনাদ এবং বিচ্ছেদের বেদনা সহ্য করতে না পারার গভীর মানসিক অস্থিরতার চিত্র। দ্য হিউম্যান ভয়েস রচনা করেছেন ফরাসি নাট্যকার জঁ কক্তো। বাংলায় অনুবাদ ও রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ। নির্দেশনাও দিয়েছেন তিনি।
দ্য হিউম্যান ভয়েস নাটকে একক অভিনয় করেছেন সাদিকা স্বর্ণা, যিনি দুই দশকের বেশি সময় ধরে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। নাটকটি নিয়ে সাদিকা স্বর্ণা বলেন, ‘নির্দেশকের কাছে নাটকের গল্প ভাবনা শোনার পর দেখলাম, আমার জীবনের সঙ্গে অনেক মিলে যায়। এই নাটকের বিষয়বস্তু সর্বজনীন। প্রত্যেক মানুষ এ রকম মুহূর্তের মুখোমুখি হয়। প্রত্যেক মানুষকেই নানা প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়। আমার সঙ্গেও এমনটা ঘটেছে।’
সাদিকা স্বর্ণা আরও বলেন, ‘বিদেশি ভাষার নাটক নিয়ে কাজ করতে গেলে প্রথম যে অসুবিধা হয়, তা হলো ভাষা। প্রজ্ঞা এখানে দারুণ কাজ করেছেন। আমাকেও অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন।’
আজ উদ্বোধনী প্রদর্শনীর পর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এবং ১১ অক্টোবর জঁ কক্তোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একই স্থানে প্রতিদিন বেলা ৩টা ও সন্ধ্যা ৭টায় রয়েছে দ্য হিউম্যান ভয়েসের আরও চারটি প্রদর্শনী। নাটকের মঞ্চায়ন পরিকল্পনায় একটি বিশেষ প্রাক্-প্রদর্শনী ইন্সটলেশনের ডিজাইন করা হয়েছে, যেখানে দর্শক মিলনায়তনে প্রবেশের আগেই বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নাটকের আবহে প্রবেশ করতে থাকবে। ১১ অক্টোবর নাট্যকার জঁ কক্তোর জীবন ও কর্ম নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
২০ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
২১ ঘণ্টা আগে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল।
২১ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
২ দিন আগে