
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল। তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির খবর আসেনি এখনো। এবার আরও এক কিংবদন্তি সংগীতকারের বায়োপিকের কথা জানা গেল।
তৈরি হচ্ছে রাহুল দেববর্মনের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মন বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক নীরাজ পাণ্ডে। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বানিয়ে পরিচিতি পাওয়া নীরাজ পাণ্ডে এবার আর ডি বর্মনের জীবনের গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে চিত্রনাট্য লেখা শেষ করেছেন তিনি।
আর ডি বর্মনের বায়োপিকের শুটিংয়ের জন্য স্কটল্যান্ড ও বুদাপেস্টের বিভিন্ন লোকেশন নির্বাচন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, ভারতে আর ডি বর্মনের সংগীত ক্যারিয়ারের পাশাপাশি ওই সব দেশে তাঁর সংগীতসফরের ঘটনাও উঠে আসবে এ সিনেমায়। বায়োপিকে কে অভিনয় করবেন আর ডি বর্মনের চরিত্রে, তা এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, বলিউডের প্রথম সারির এক অভিনেতাকে নেওয়ার পরিকল্পনা নির্মাতাদের। তাঁর শিডিউল পেলেই এ বায়োপিকের শুটিংয়ের দিনক্ষণ ঠিক করা হবে।
উপমহাদেশের প্রখ্যাত গায়ক ও সংগীত পরিচালক শচীন দেববর্মনের একমাত্র ছেলে রাহুল দেববর্মন। ১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্ম তাঁর। আর ডি বর্মন সংগীত পরিচালনায় ক্যারিয়ার শুরু করেন ১৯৬১ সালে অভিনেতা মেহমুদ প্রযোজিত ‘ছোটে নবাব’ সিনেমায়। পরবর্তী সময়ে ‘আজা আজা’, ‘এ চতুর নার’, ‘চুরা লিয়া’, ‘দম মারো দম’, ‘বাঁচনা অ্যায় হাসিনো’, ‘ও হাসিনা জুলফোওয়ালি’, ‘ইয়ে দোস্তি’, ‘বাহু মে চলি আ’, ‘ভিগি ভিগি রাতো মে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন গুণী এ সংগীত ব্যক্তিত্ব। সাড়ে তিন শর মতো সিনেমার সংগীত পরিচালনা করেছেন। অনেক কালজয়ী বাংলা গানও রয়েছে তাঁর। রাহুল দেববর্মনের নতুন ধরনের সুর ও সংগীত সমৃদ্ধ করেছে ভারতীয় সংগীতকে। তাই তাঁর বায়োপিকের খবর আসতেই উচ্ছ্বসিত সংগীতপ্রেমীরা।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
১ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
২ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
১ দিন আগে