
প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
ইত্যাদির নিয়মিত পর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শক নির্বাচন করা হলেও ঈদের জন্য নির্মিত ইত্যাদির বিশেষ পর্বের দর্শক নির্বাচন করা হয় বিভিন্ন উপকরণ দিয়ে। এবারও দর্শকপর্বের জন্য একটি ব্যতিক্রমী উপকরণ দিয়ে বাছাই করা হয়েছে চারজন দর্শক। নির্বাচিত দর্শকদের সঙ্গে তাৎক্ষণিক প্রস্তুতিতে তিনটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর মাধ্যমে সমাজের প্রতি সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
এদিকে প্রতিবছরের মতো এ বছরেও ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং করছেন তিনি। এ ছাড়া এই ঈদে বড় পর্দায়ও থাকছেন মোশাররফ। তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দেখা যাবে তাঁকে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। এতে মোশাররফ করিম অভিনীত চরিত্রের নাম রশিদ উদ্দিন। আরও আছেন সাবিলা নূর, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম প্রমুখ।

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ দিন আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১ দিন আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে