
গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানকে। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করে নায়িকার ছেলে নিশাত মণি জানিয়েছেন, তাঁর মায়ের অবস্থা ভালো নয়, খুব সংকটাপন্ন। মায়ের জন্য সবার দোয়া চেয়েছেন মণি। তিনি জানিয়েছেন, ১৫ দিন আগে জ্বর শুরু হয় চিত্রনায়িকার, একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
গণমাধ্যমকে মণি বলেন, ‘কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে আম্মুর। কয়েক দিন ধরে তাঁর চিকিৎসা চলছে, এখনো সুস্থ হননি তিনি। আমার আম্মুই চাননি তাঁর অসুস্থতার কথা কাউকে বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি তিনি।’
অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনয় জীবন শুরু হয় বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ সিনেমা দিয়ে। তবে, তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’।
আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত সিনেমায় নায়করাজ রাজ্জাকের বিপরীতে লাইলি চরিত্রে অভিনয় করেন অঞ্জনা। রাজ্জাকের বিপরীতে তিনি ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮১ সালে ‘গাংচিল’ এবং ১৯৮৬ সালে ‘পরিণীতা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৭ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৮ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৮ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৮ ঘণ্টা আগে