বড় পর্দায় আফরান নিশোর যাত্রা শুরু ২০২৩ সালে, রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে। তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে নিশোর। সবশেষ রোজার ঈদে তিনি হাজির হয়েছিলেন ‘দম’ নিয়ে। তিনটি সিনেমার পরিচালক ভিন্ন হলেও প্রযোজনার সঙ্গে যুক্ত আছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের নাম।
আলফা আই এককভাবে সুড়ঙ্গ প্রযোজনা করার পর দাগি ও দম প্রযোজনা করে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানালেন, নিশোর সঙ্গে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে তাঁদের। এ ছাড়া আরও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে।
এখন পর্যন্ত মুক্তি পাওয়া তিন সিনেমাতেই আফরান নিশোকে পাওয়া গেছে দুঃখী ও প্রতারিত মানুষের চরিত্রে। এ নিয়ে দর্শকের মাঝে রয়েছে আক্ষেপ। প্রিয় অভিনেতাকে বড় পর্দায় নায়কসুলভ চরিত্রে দেখতে চান অনেকে। এবার ঘুচতে যাচ্ছে নিশোভক্তদের সেই আক্ষেপ। এমনটাই জানালেন শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘দর্শকের দৃষ্টিকোণ থেকে নিশোকে সব সিনেমায় স্ট্রাগলিং চরিত্রে দেখা গেছে। তাঁরা নিশোকে পর্দায় নায়ক অবতারে দেখতে চান। নিশোর সঙ্গে আমাদের যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে, তার প্রতিটিতে নিশোকে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই দেখা যাবে।’
নিশোর সঙ্গে তিন সিনেমা নিশ্চিত করলেও এখনো সিনেমার নাম ও পরিচালকের নাম জানাননি শাহরিয়ার শাকিল। তবে এ বছরের শুরুতে আলফা আই জানিয়েছিল, ভিকি জাহেদের পরিচালনায় দেখা যাবে নিশোকে। তাঁর সঙ্গে ভাবা হচ্ছে মেহজাবীন চৌধুরীকে। সিনেমার নাম ‘পুলসিরাত’। এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও শাহরিয়ার শাকিল জানালেন, তিন সিনেমার একটিতে নিশোর সঙ্গে দেখা যেতে পারে মেহজাবীনকে। দর্শকেরাও এমনটা চান বলে দাবি করেন এই প্রযোজক। তিনি আরও জানালেন, একটি নয়, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে তাঁদের।
এ ছাড়া নির্মাতা রায়হান রাফীর একাধিক প্রজেক্ট ও জাহিদ প্রীতমের সঙ্গে সিনেমা নিয়ে কাজ করছেন তাঁরা। কয়েক দিন আগে ফেসবুকে ‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য থেকে শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদের ছবি শেয়ার করে রায়হান রাফী ফিল্ম ইউনিভার্সে স্বাগত জানান রাফী। এরপর গুঞ্জন শুরু হয়, নিশোকে নিয়ে ‘তাণ্ডব ২’ শুরু করছেন নির্মাতা। নিশোও ফেসবুক স্টোরিতে তাণ্ডব ২ সিনেমার ইঙ্গিত দেন। এবার প্রযোজক শাহরিয়ার শাকিল সেই গুঞ্জন আরও উসকে দিলেন।
সিনেমাগুলো মুক্তির সময়ও পরিষ্কার করেননি প্রযোজক। তবে এর আগে গত মে মাসে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, আফরান নিশো এ বছরেই নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে হাজির হবেন। গুঞ্জন আছে আগামী ডিসেম্বরে মুক্তি পেতে পারে সুড়ঙ্গ ২। এমনটা হলে এটি হবে ঈদ উৎসব ছাড়া মুক্তি পাওয়া নিশোর প্রথম সিনেমা। তাঁর আগের তিনটি সিনেমাই মুক্তি পেয়েছিল ঈদ উৎসবে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৭ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৭ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৭ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে