মন মানছে না, তবু জানাতে হচ্ছে ‘অলবিদা’ কেকে। বিদায় বলিউড গানের এক ইতিহাস। কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন দুই দিনের জন্য। তবে এই মানুষটা যে আর কোনো দিন ঘরে ফিরবেন না, দুঃস্বপ্নেও ভাবেননি কেকের স্ত্রী জ্যোতিকৃষ্ণ। স্বামীর নিথর দেহ ফিরিয়ে নিয়ে যেতে বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছালেন বিধ্বস্ত জ্যোতিকৃষ্ণ। সঙ্গী পুত্র নকুলও । এদিন কলকাতা এয়ারপোর্ট থেকে হাসপাতালে পৌঁছান তাঁরা। সেখানেই রাখা আছে কেকের মরদেহ।
সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথাবার্তা বলেনি প্রয়াত গায়কের পরিবার। কেকে ও জ্যোতির দুই সন্তান নকুল ও তামারা। মায়ের সঙ্গে ছেলে কলকাতায় এলেও তামারা আসেনি। জানা যাচ্ছে, ময়নাতদন্তের পরই কেকের মরদেহ নিয়ে মুম্বাইয়ে ফিরবে পরিবার।
অসুস্থতার কারণে মৃত্যু, নাকি এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা তদন্তে ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। পরিবারের সম্মতি নিয়েই এই মামলা দায়ের করা হয়েছে। কেকের মরদেহ এই মুহূর্তে রাখা আছে সিএমআরআই হাসপাতালের মর্গে। গায়কের শেষ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কেকের কপালে ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
মঙ্গলবার রাতে গায়কের শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল, তা তদন্তে কেকে যে হোটেলে ছিলেন সেই হোটেলের শিফট ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখা হবে হোটেলের সিসিটিভি ফুটেজও। হোটলের অন্যান্য কর্মীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, কথা বলা হবে অনুষ্ঠানের আয়োজক এবং নজরুল মঞ্চের কর্মীদের সঙ্গেও। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার মুরলিধর শর্মা এই মুহূর্তে হোটেলে পৌঁছেছেন, যেখানে গত দুই দিন ধরে ছিলেন কেকে।
মনে করা হচ্ছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে কেকের। তবে আসল কারণ অন্য কিছু কি না, দেখতে পরিবারের অনুমতি নিয়েই ময়নাতদন্ত করা হবে দেহের। কেকের মৃত্যুতে শোকস্তব্ধ ভারত ও বাংলাদেশের বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই সম্পর্কিত আরও পড়ুন:

ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
৫ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
এইচবিওর জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের শেষ পর্ব প্রচারিত হওয়ার পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূল উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনার রূপায়ণ বদলে দেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে হেলেনা টারগারিয়েনের ট্র্যাজিক পরিণতি, রাজকুমার মেইলরের...
৫ ঘণ্টা আগে