মারা গেছেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। মঙ্গলবার কলকাতায় কনসার্ট করতে এসে চলে গেলেন না ফেরার দেশে। তা-ও মাত্র ৫৩ বছর বয়সে। কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করে বেরিয়ে হোটেলে ঢোকার পরেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কেকে মারা যাওয়ার পর আলোচনায় এসেছে রূপঙ্কর বাগচি ও নজরুল মঞ্চের অব্যবস্থাপনা। মঙ্গলবার রাত থেকেই এ দুই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। রূপঙ্করকে নিয়ে নানা নেতিবাচক কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার বিকেলে কেকেকে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো, কেকে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন, বাংলার শিল্পীরা কোনো অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য— আমরা সবাই কেকের থেকে ভালো গান গাই!’
মৃত্যুর পর সে কথাই ঘুরেফিরে আসছে। রূপঙ্কর সুর বদলে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গেছেন। ওর সেই বয়স নয়। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি। ওর ওপর কেন রাগ থাকবে? আমি ওর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে সেটা তাঁদের ভুল।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে