গান গাইতে কলকাতায় এসেছিলেন বিখ্যাত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। কেকে নামেই সবাই চেনে তাঁকে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন কেকে। নজরুল মঞ্চে চলছিল তাঁর কনসার্ট। গাইতে গাইতে অসুস্থ বোধ করছিলেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
কলকাতার সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, কনসার্টে গাইতে নজরুল মঞ্চে এসেছিলেন। মঞ্চে উঠেছিলেন। চুটিয়ে গানও করেছেন কেকে। তাঁর যেমন স্বভাব, সেভাবেই উচ্ছ্বলতায় দর্শকদের মাতিয়ে, সাড়ে আটটার দিকে অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে গিয়েছিলেন। এরপরই ছন্দপতন। যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে যান। দ্রুত তাঁকে আলিপুরের সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘড়িতে তখন বাংলাদেশ সময় রাত ১০টা।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু তাঁর। আকস্মিক মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
এই সম্পর্কিত আরও পড়ুন:

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে