
চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেলের ভোকালিস্ট ও গিটারিস্ট জর্জ লিংকন ডি কস্তা এবং ব্যান্ড ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দিন।
বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চুক্তিবদ্ধ হয়ে কনসার্টে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে এই মামলা করা হয়।
আদালত বাদীর জবানবন্দি নিয়ে রাজধানীর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’ আয়োজন করা হয়। আয়োজনে আসার জন্য গত ১৯ জুলাই লিংকন ও খাদেমুল চুক্তিবদ্ধ হন।
চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর ৫ ঘণ্টা আগে আসামিরা ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না আর্টসেল।
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদীর ১৬ লাখ টাকা ক্ষতি হয়। পরে ২৫ আগস্ট উকিল নোটিশ পাঠান বাদী। কিন্তু আর্টসেলের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
১৮ ঘণ্টা আগে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল।
১৮ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
১ দিন আগে