
প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুরে বাংলা গান গেয়েছিলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত শিল্পী পাকিস্তানের রাহাত ফতেহ আলী খান। ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। সম্প্রতি আরও একটি বাংলা গানে কণ্ঠ দিয়েছেন রাহাত ফতেহ আলী। ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের গানটিও লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। গানটিতে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। আজ ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাবে গানটি।
দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে গানটির ভয়েজ রেকর্ডিং করেছেন রাহাত ফতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। নতুন বাংলা গানে কণ্ঠ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে রাহাত ফতেহ আলী খান বলেন, ‘খুব ভালো লেগেছে গানটি গেয়ে। গানের কথা ও সুর দুটোই আমার পছন্দ হয়েছে। দারুণ সুর করেছে রাজা কাশেফ। আগেও আমি কবির বকুলের লেখা গান গেয়েছি। সহশিল্পী হিসেবে রুবাইয়াতও খুব ভালো।’
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গেয়ে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। তিনি বলেন, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি নিজেই জানান বাংলা গানের প্রতি তাঁর ভালোবাসার কথা। তিনি নতুন বাংলা গান গাওয়ার আগ্রহ প্রকাশ করলে রাজা কাশেফ তাঁকে এই গান গাওয়ার প্রস্তাব দেন এবং তিনি সম্মতি জানান। খুবই আন্তরিকতার সঙ্গে গানটি গেয়েছেন তিনি। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে গাইতে পারাটা আমার জীবনের অন্যতম এক অর্জন। ভয়েস রেকর্ডিংয়ের সময় তিনি জানিয়েছেন গানের কথা, সুর ও সংগীত তাঁর খুব ভালো লেগেছে।’
গীতিকার কবির বকুল বলেন, ‘গানটি লিখেছিলাম বছর তিনেক আগে। মাঝে রাজা কাশেফ জানিয়েছিলেন, গানটি নিয়ে কাজ চলছে। এরপর হঠাৎ করেই তিনি জানালেন গানটি রাহাত ফতেহ আলী খান গাইবেন। তিনি আগেও আমার লেখা গান গেয়েছেন রুনা লায়লার সুরে। নতুন গানটিও আমারই লেখা, নিঃসন্দেহে গীতিকার হিসেবে এটা আমার জন্য আনন্দের খবর। খুব ভালো লাগছে।’
গানটির আয়োজক, সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ জানিয়েছেন, লন্ডনে গানটির ভিডিও শুটিং হয়েছে। ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
১১ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
১১ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
১১ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
২১ ঘণ্টা আগে