
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। আজ বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের ডাক দেন।
দুপুর ১২টায় শুরু হওয়া এই মানববন্ধনে ইকরার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধবী, কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগান দেন তাঁরা। মানববন্ধনে ইকরার বান্ধবী সামিয়া আলম বলেন, ‘আলভী ছাড়া পুরো টিম নেপাল থেকে চলে এসেছে। পুলিশ কেন তাদের ইকরার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে না। নেপালে কী হয়েছিল, কেন সেদিন ইকরা আত্মহত্যা করল—এসব বিষয়ে তদন্ত করা হোক। আমরা ইকরার মৃত্যুর সঠিক বিচার চাই। ভবিষ্যতে যেন ইকরার মতো আর কারও এই অবস্থা না হয়।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কোনো প্রকার প্রভাব বা চাপ ছাড়াই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা। পাশাপাশি আলভী ও তিথিকে বয়কটের আহ্বান জানানো হয়েছে এই মানববন্ধনে। তাঁদেরকে কোনো কাজে যুক্ত না করার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের। ইকরার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।
গত শনিবার রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় যাহের আলভীকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছেন ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। ইকরার মৃত্যুর সময় নেপালে শুটিং করছিলেন আলভী ও তিথি। তিথি দেশে ফিরলেও এখনো দেশে ফেরেননি আলভী। গত সোমবার ভিডিও বার্তায় অভিনেতা জানান, মব-আতঙ্কে দেশে ফেরেননি তিনি।

তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টানা ৪৫ মিনিট দেওয়া হয় সিপিআর। কিন্তু শেষরক্ষা হয়নি।
২১ ঘণ্টা আগে
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। নাচের প্রশিক্ষণ নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক
২১ ঘণ্টা আগে
বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী।
২১ ঘণ্টা আগে