শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা গেল মেহজাবীনকে। রোজার ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এই সিরিজ।
ক্যাকটাস সিরিজে প্রীতম হাসান অভিনীত চরিত্রের নাম মানসিভ। সাইবার জগতে সে ভয়ংকর প্রতিভাবান একজন হ্যাকার। ১ মিনিট ১৮ সেকেন্ডের টিজারে দেখা গেল অপরাধ করে জেলে বন্দী মানসিভ। তবে বিশেষ এক পরিস্থিতিতে সরকারি সহায়তায় তাকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরার সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
প্রথমবার অ্যাকশন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই গল্পটা আমার ভালো লেগেছে। এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং এবং এক্সাইটিং। নতুন অনেক কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তাঁর টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তাঁরা আমাকে অনেক কিছু শিখিয়েছেন।’
প্রীতম হাসান বলেন, ‘মানসিভ চরিত্রটির একটা জার্নি আছে। আশা করি দর্শকেরাও আমার সঙ্গে সেই জার্নিতে শামিল হবেন। মানসিভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়।’
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘টিজার দেখে দর্শকেরা হয়তো বুঝতে পারছেন যে এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং ছিল। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।’
ক্যাকটাসের গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর ও রেজওয়ান কবির। এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। এখনো দেশ-বিদেশের হলে চলছে সিনেমাটি। এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছে দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে দম।
১ ঘণ্টা আগে
গত সোমবার দিবাগত রাত ১টায় না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্যজন আতাউর রহমান। বাংলাদেশের নাট্যজগতে আতাউর রহমান এক অনবদ্য নাম। তিনি একাধারে অভিনেতা, নির্দেশক ও লেখক। স্বাধীনতা-পরবর্তীকালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। মঞ্চনাটকে অসামান্য....
৪ ঘণ্টা আগে
১০ মে থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী এই আয়োজন শেষ হবে ২০ মে, স্মরণ করা হবে ৪৫ গুণীজনকে।
৪ ঘণ্টা আগে
কান উৎসবকে কি এড়িয়ে চলছে হলিউড? ৭৯তম আসরে বড় স্টুডিওগুলোর অনুপস্থিতি নিয়ে এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে। ২০১৭ সালের পর এই ঘটনা এবারই প্রথম, নেই কোনো হলিউড ব্লকবাস্টার সিনেমার প্রিমিয়ার, নেই মেগা তারকাদের ভিড়। এর আগে প্যারামাউন্টের ‘টপ গান: ম্যাভেরিক’...
৬ ঘণ্টা আগে