রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে। হলিউড রিপোর্টার ও পেজ সিক্স জানিয়েছে, ‘অ্যান্ডোর’ ও ‘হাউস অব কার্ডস’খ্যাত চিত্রনাট্যকার বিউ উইলিমন যুক্ত হয়েছেন এ সিনেমার লেখক হিসেবে। এরই মধ্যে গেম অব থ্রোনস সিনেমার চিত্রনাট্যের প্রথম ড্রাফট জমা দিয়েছেন তিনি।
জর্জ আর আর মার্টিনের উপন্যাস সিরিজ ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে গেম অব থ্রোনস সিরিজের কোনো চরিত্রকে এ সিনেমায় দেখা যাবে না। আসবে নতুন চরিত্র। কারণ, গেম অব থ্রোনস সিরিজের গল্প যেখান থেকে শুরু হয়েছিল, তার ৩০০ বছর আগের গল্প দেখা যাবে সিনেমায়।
টারগারিয়েন রাজবংশের প্রতিষ্ঠাতা এগন ওয়ানের বিভিন্ন অভিযান ও বিজয় সিনেমাটির মূল প্রেক্ষাপট। এগন ওয়ান চরিত্রটিকে আগে কখনো পর্দায় দেখা যায়নি। সে কারণে সিনেমাটি নিয়ে আলাদা কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে সিনেমায় কারা অভিনয় কিংবা পরিচালনা করবেন, তা এখনো খোলাসা করেনি ওয়ার্নার ব্রস।
গেম অব থ্রোনস সিনেমা নিয়ে বড় আপডেট এমন সময় এল, যখন ‘আ নাইট অব দ্য সেভেন কিংডমস’ সিরিজের প্রচার সপ্তাহখানেক আগেই শেষ হয়েছে। থ্রোনসের গল্পের ১০০ বছর আগের প্লট নিয়ে তৈরি এ স্পিনঅফ ব্যাপক সাড়া ফেলেছে। আগামী জুনে প্রচারিত হবে আরেকটি স্পিনঅফ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজন। এটি তৈরি হয়েছে থ্রোনসের ২০০ বছর আগের গল্পে। গেম অব থ্রোনস সিনেমাটি তৈরি হবে আরও পুরোনো কাহিনি নিয়ে। ফলে বোঝাই যাচ্ছে, ধীরে ধীরে নির্মাতারা পেছনে হাঁটছেন। তুলে আনতে চাইছেন টারগারিয়েন রাজবংশের আরও পুরোনো গল্প।

অনলাইন চলচ্চিত্র প্ল্যাটফর্ম Cinemata-এর আয়োজনে গত ২০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ‘আফটার দ্য সাইলেন্স’ শীর্ষক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী।
৮ ঘণ্টা আগে
সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা।
১২ ঘণ্টা আগে
কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’ অনুষ্ঠানের তৃতীয় আসর। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ১৮ এপ্রিল উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’ শীর্ষক সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
গত বছর অক্টোবরে জানা যায়, ক্যানসারে আক্রান্ত চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। ভারতের চেন্নাইয়ে চলে চিকিৎসা। প্রথম ধাপের চিকিৎসা শেষে গত ফেব্রুয়ারিতে ফিরেছেন দেশে। মাতিয়া বানু শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক জানালেন, এ মাসে চিকিৎসার জন্য আবার যেতে হবে ভারতে। ব্যয়বহুল এই চিকিৎসা
১৩ ঘণ্টা আগে