
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন অনেক অভিনেত্রী। কারও আছে ফ্যাশন হাউস, কারও রেস্টুরেন্ট কিংবা পারলার। সম্প্রতি নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে অন্তঃসত্ত্বা মা এবং নবজাতকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণিসহ অভিনেত্রীদের অন্য পেশার খবর নিয়ে এই প্রতিবেদন।
পরীমণির ‘বডি’
ব্যক্তিজীবনে বারবার সমালোচিত হলেও মা হিসেবে একেবারেই ব্যতিক্রম পরীমণি। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি বডি নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন। মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিষ্ঠানটি। কয়েক দিন আগে পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের কল্যাণে।
পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়ী অপু বিশ্বাস
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। গত বছর তিনি নাম লিখিয়েছেন পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু। প্রতিষ্ঠান দুটি উদ্বোধনের সময় অপু বিশ্বাস জানিয়েছিলেন, অভিনেত্রীর পাশাপাশি নতুন পরিচয়ে পরিচিত হতে চান তিনি। তাই নাম লিখিয়েছেন ব্যবসায়ীর খাতায়।
কেয়া পায়েলের স্যালন
অভিনয়ের জন্য নিয়মিতই মেকআপ করতে হয় অভিনয়শিল্পীদের। ব্যতিক্রম নন কেয়া পায়েলও। এমনিতেও সাজতে ভালোবাসেন অভিনেত্রী। সেই ভালোবাসার জায়গা থেকে কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার অ্যান্ড স্যালন বিজনেসে। গত বছর রাজধানীর উত্তরায় শুরু করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ নামের একটি প্রতিষ্ঠান। এখানে নারীদের সাজসজ্জার জন্য রাখা হয়েছে আধুনিক সব ব্যবস্থা।
ফারহানা হামিদের ‘খুঁত’
বন্ধু ঊর্মিলা শুক্লার সঙ্গে যৌথ উদ্যোগে ২০১৮ সালে খুঁত নামের ফ্যাশন হাউস চালু করেন অভিনেত্রী ফারহানা হামিদ। প্রতিষ্ঠানটি মূলত শাড়ির জন্যই বেশি জনপ্রিয় হয়েছে। শুরুতে ফেসবুক পেজের মাধ্য়মে শাড়ি বিক্রি করলেও পরবর্তী সময়ে খুঁতের আউটলেট খোলা হয়। বর্তমানে ঢাকার লালমাটিয়া, বনানী ও ধানমন্ডিতে তিনটি শোরুম রয়েছে খুঁতের। ফারহানা হামিদ জানান, এ বছর আরও কয়েকটি শোরুম বাড়ানোর চেষ্টা চলছে। এই প্রতিষ্ঠানের পোশাকগুলো ডিজাইন করেন ফারহানা নিজেই।
রিচির বিউটি লাউঞ্জ
সাংসারিক ব্যস্ততায় রিচি সোলায়মান এখন অভিনয়ে কম সময় দেন। অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও গত বছরের শেষ দিকে তিনি নাম লিখিয়েছেন ব্যবসায়। রাজধানীর উত্তরার রবীন্দ্রসরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি। এর উদ্বোধন করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নারীদের রূপচর্চাবিষয়ক যে সেবাগুলোর প্রয়োজন হয়, সেগুলোর প্রায় সবই পাওয়া যায় রিচির ইটারনাল বিউটি লাউঞ্জে।
স্বাগতার ‘ট্রুগানিক’
বিভিন্ন অরগানিক পণ্য নিয়ে অনলাইন ব্যবসা করছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। ‘ট্রুগানিক বাই স্বাগতা’ নামের ফেসবুক পেজে চিনিগুঁড়া চাল, ঢেঁকিছাঁটা চাল, চিড়া, মুড়িসহ বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি শুরু করেছেন তিনি। ধীরে ধীরে এই প্রতিষ্ঠান থেকে সব ধরনের খাদ্যপণ্য বিক্রি করবেন বলে জানান স্বাগতা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর ভাটারা থানার কাজীবাড়ি এলাকায় একটি গরুর খামার চালু করেছে ট্রুগানিক বাই স্বাগতা।

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখল যুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ। সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান।
৫ ঘণ্টা আগে
গত সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কের কথা জানান টিভি পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। জানান, তিনি আর সিঙ্গেল নন। এক দিনের ব্যবধানে টিভি পর্দার আরেক অভিনেত্রী কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
১৭ ঘণ্টা আগে
আজ সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আইয়ে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া কালজয়ী ১২টি গান নিয়ে অনুষ্ঠানে গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম এবং আতিক। উপস্থাপনা করবেন সংগীতশিল্পী লুইপা, প্রযোজনায় ইফতেখার মুনিম।
১৭ ঘণ্টা আগে
তুরস্কে নির্মিত সিনেমা ও সিরিজের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। বাংলাদেশেও তুর্কি সিরিজের রয়েছে বিশাল দর্শক। এবার বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি।
১৮ ঘণ্টা আগে