
চার বছর পরপর বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সব শ্রেণি ও বয়সীর মানুষের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। চায়ের টেবিল কিংবা সোশ্যাল মিডিয়া—সর্বত্রই এখন একটাই আলোচনা ফুটবল। আর ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই দুই শিবিরে বিভক্ত দেশের কোটি সমর্থক, পতাকার দখল যুদ্ধ, তর্ক-বিতর্ক আর আবেগের বিস্ফোরণ। সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। ৭ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি।
ব্রাজেন্টিনা ক্লাব নির্মাণ করেছেন তারিক মুহাম্মাদ হাসান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল। আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, আট পর্বের এই সিরিজের প্রতি পর্বের দৈর্ঘ্য ২৫ মিনিট।
নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, ‘ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে, তা-ই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি।’
এর আগে বিজ্ঞাপনে দেখা গেলেও এই সিরিজের মাধ্যমে প্রথমবার অভিনয় করলেন ফুটবলার জামাল ভূঁইয়া। প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে।’ ক্যামেরার সামনে অভিনয়ের ব্যাপারটা সহজ নয় বলেও মন্তব্য করেন এই ফুটবল তারকা। জামাল ভূঁইয়া বলেন, ‘আমার অভিনয় দেখে দর্শকেরা মজা করুক, মিমস বানাক, ট্রল করুক; তাতে কোনো আপত্তি নেই।’

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১২ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৩ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৩ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৩ ঘণ্টা আগে