আজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে নানা উৎসবের রীতি বহু বছরের। প্রাণের উৎসবটি সবার মতোই বরণ করে নিচ্ছেন তারকারা। পয়লা বৈশাখে তারা শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীদের।
চঞ্চল চৌধুরী
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ বৈশাখের প্রথম দিন ফেসবুকে বর্ষবরণের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা…..শুভ নববর্ষ। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। জাতি-ধর্মনির্বিশেষে আমরা সবাই বাঙালি। এই বন্ধন চির অটুট থাকুক। আমার সোনার বাংলা….আমি তোমায় ভালোবাসি।’
বিদ্যা সিনহা মিম
পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ফেসবুকে স্বামী সনি পোদ্দারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ সবাইকে। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।’
মেহজাবীন চৌধুরী
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর রয়েছে সরব উপস্থিতি। নিয়মিতই বিভিন্ন লুকে হাজির হন তিনি। আজ পয়লা বৈশাখ উপলক্ষে ফেসবুকে মেহজাবীন পোস্ট করেছেন বেশ কিছু ছবি। সাদা শাড়িতে মেহজাবীনের ছবিগুলো পোস্ট করে তিনি ভাসছেন ভক্তদের শুভেচ্ছায়।
জাহারা মিতু
মডেল ও চিত্রনায়িকা জাহারা মিতু তাঁর ভক্তদের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কান পেতে শুনি আজি ওই দূর সাম্যের বাণী, ধর্ম-বর্ণনির্বিশেষে পূরণ হোক চাওয়াখানি। বর্ষবরণ বা মাহে রমজান,পূর্ণতা আনুক প্রাণে প্রাণে। মানুষগুলো বাঁচতে শিখুক, মানুষিক পবিত্রতা অর্জনে।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৫ মিনিট আগে
শুটিং শুরুর সময় জানানো হয়েছিল, ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অবশেষে এই রোজার ঈদে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত পিনিক।
২১ মিনিট আগে
অজয় দেবগনের আলোচিত কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সাফল্য পাওয়ার পর মুক্তি পেয়েছে আরও তিনটি সিকুয়েল। সেই সাফল্যের ধারাবাহিকতায় গোলমালের পঞ্চম পর্ব তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রোহিত শেঠি। এতে অজয় দেবগনের সঙ্গে যোগ দিচ্ছেন অক্ষয় কুমার
২৫ মিনিট আগে
ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
১১ ঘণ্টা আগে