
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিবিএ মনসুন ইভেন্ট’। সামার-২০২৬ কারিকুলাম ইন্টিগ্রেশন প্রোগ্রামের আওতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। গত ২০ জুলাই থেকে আজ ২২ জুলাই পর্যন্ত চলছে অনুষ্ঠানটি।
আয়োজনের উদ্বোধন করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। উদ্বোধন শেষে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এই প্রদর্শনীতে বর্ষা-অনুপ্রাণিত সৃজনশীল প্রকল্পের মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে ব্যবসায় শিক্ষা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষায় রূপ নিতে পারে।
এই প্রদর্শনীতে বিবিএ প্রোগ্রামের বিভিন্ন কোর্সের শিক্ষার্থীরা ব্যবসায়িক তত্ত্ব ও ধারণাকে বাজারের চলমান চ্যালেঞ্জের সঙ্গে সংযুক্ত করে প্রকল্প উপস্থাপন করে।
ইন্টারঅ্যাকটিভ প্রজেক্ট স্টলের পাশাপাশি আয়োজন করা হয়েছে বিশেষ ‘মনসুন ক্যাফে’, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি বলেন, পাঠ্যক্রম-সমন্বিত হাতে-কলমে শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের দক্ষ ও দায়িত্বশীল ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিন দিনব্যাপী এই আয়োজনে রয়েছে প্রকল্প প্রদর্শনী, বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম এবং সমাপনী অনুষ্ঠানে সেরা প্রকল্প ও অংশগ্রহণকারীদের স্বীকৃতি প্রদান।
ইউল্যাবের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জন্য উন্মুক্ত এই ‘বিবিএ মনসুন ইভেন্ট’ ইউল্যাবের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী শিক্ষার পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারেরই প্রতিফলন।

বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন, উচ্চশিক্ষা ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (বিএএস)-এর সম্মানিত ফেলো নির্বাচিত হয়েছেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ আতিকুল হক। আজ সোমবার শিক্ষা...
১ ঘণ্টা আগে
নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ‘শতভাগ জিপিএ-৫’ অর্জনের নেপথ্যে নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। এই ঘটনার সার্বিক সত্যতা যাচাই ও ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ঢাকা...
১ ঘণ্টা আগে
মানুষের জীবনে অসুস্থতা স্বাভাবিক। আর অসুস্থতার সঠিক চিকিৎসায় ওষুধ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেই ওষুধের আবিষ্কার, উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ ব্যবহার ও ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ফার্মেসি।
৮ ঘণ্টা আগে