
‘সুশাসন, ন্যায়বিচার ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা’ শীর্ষক দুই দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)। ৮ ও ৯ মে, রাজধানীর ঢাকা শেরাটন এবং বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ নিজস্ব ক্যাম্পাসে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, অর্থনৈতিক মুক্তি অর্জন, জানমালের নিরাপত্তা বিধান, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং নিজস্ব সংস্কৃতি ও বিশ্বাসের বিকাশ নিশ্চিত করার জাতীয় আকাঙ্ক্ষা পূরণে বিশ্বব্যাপী নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূইয়া। সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এ ছাড়া দেশের ও বিদেশের ৩৫টি বিশ্ববিদ্যালয় এবং ১৬টি গবেষণা কেন্দ্র ও সংস্থা গবেষণাপত্র উপস্থাপনের মাধ্যমে সম্মেলনে যুক্ত হয়। আয়োজকদের মতে, এ সম্মেলন সুশাসন, নৈতিক নেতৃত্ব ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বিজনেস সেশন। এতে আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক ড. মুহাম্মাদ জাফার সাদেক, ডিন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এইউবি; অধ্যাপক ড. খান মুহাম্মদ মইনুল হক, ডিন, স্কুল অব সোশ্যাল সায়েন্স; এবং অধ্যাপক মুহাম্মদ এমদাদ হুসাইন, ব্যবসায় প্রশাসন বিভাগ, আইআইইউসি।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ হিল রাকিব অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
১৬ ঘণ্টা আগে
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইউল্যাব ক্যাম্পাসে চীনের ওয়েস্ট ইউনান ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে। সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়।
১ দিন আগে
সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
১ দিন আগে