
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএ) সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের (২০২৬-২৮) জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বাধীন মিডিয়ার সম্পাদক শাহনাজ শারমীন রিনভী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়াকক্ষে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ১২টায় ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
নতুন কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শারমিন আখতার এবং সাবেক সাংবাদিক ও বিশ্লেষক সাহেদ আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান, জে অ্যান্ড জেড গ্রুপের চেয়ারম্যান জেসমীন জাহান এবং জয়তী প্রকাশনীর প্রকাশক মাজেদুল হাসান।
অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন টাইমস অব বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক তাকী মোহাম্মদ জোবায়ের, সাংগঠনিক সম্পাদক হয়েছেন দীপ্ত টেলিভিশনের অনলাইন ইনচার্জ মাসউদ বিন আব্দুর রাজ্জাক। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার সিনিয়র স্টাফ করেসপনডেন্ট রফিকুল ইসলাম এবং সহ-অর্থ সম্পাদক পদে নগদ লিমিটেডের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফর জামান সরকার নির্বাচিত হয়েছেন।
প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক উন্নয়নকর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, গবেষণা ও সেমিনার সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসুম বিল্লাহ, কল্যাণ সম্পাদক প্রথম আলোর সহসম্পাদক তারেক আল হাসান নির্ঝর, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহী, যোগাযোগ সম্পাদক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন স্টেট ইউনিভার্সিটির শিক্ষক রাফিজ খান।
এ ছাড়া ১০ কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্লাহ খান (রানা হাসান), ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন মজুমদার, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক শারমিন ইফ্ফাত শামস, ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, লুসেরো বাই ইশরাতের স্বত্বাধিকারী ইশরাতুল জাহান, এ. ই. গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক নাজমা বিনতে আলমগীর, স্ট্যান্ডার্ড ব্যাংকের অডিট বিভাগের প্রধান ওয়ালিউল হাসান রক্তিম, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম ও মিডিয়া পয়েন্টের প্রধান নির্বাহী তারেক মাহমুদ।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা ও জ্যেষ্ঠ সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি।

উত্তরা ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন...
১৫ ঘণ্টা আগে
আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ‘কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
১৯ ঘণ্টা আগে
শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা পরিশোধে শিক্ষা মন্ত্রণালয় দুই হাজার কোটি টাকার থোক বরাদ্দ পেয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে আংশিকভাবে ভাতা বিতরণ শুরু হতে পারে। ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দের কথাও জানান...
১ দিন আগে
সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত খেলাধুলা ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ইতিমধ্যে নতুন পদ সৃষ্টির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুব...
২ দিন আগে