
২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন-উরিতে আবারও একটা ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে উত্তরা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ৬৪ ধাপ এগিয়ে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৩তম স্থান অর্জন করেছে।
এক বিজ্ঞপ্তিতে উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের উরি র্যাঙ্কিংয়ে যেখানে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ছিল ২৫৭তম, সেখান থেকে এই উল্লেখযোগ্য অগ্রগতি বিশ্ববিদ্যালয়টিকে আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এরই মধ্য দিয়েই উত্তরা ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম উদ্ভাবনী ও দ্রুত অগ্রসরমাণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে পেরেছে। ২০২৪ সালের উরি র্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষ ৩০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৭৬তম স্থান অর্জন করে, যা আন্তর্জাতিক স্বীকৃতি ও উদ্ভাবনী উৎকর্ষে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির প্রমাণ বহন করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর বাইরেও উত্তরা ইউনিভার্সিটি উরি র্যাঙ্কিংয়ে আরও একটা অসাধারণ সাফল্য অর্জন করেছে। স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট ক্যাটাগরিতে বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। উরি র্যাঙ্কিংয়ে অসামান্য এই স্বীকৃতিই প্রমাণ দেয়, উত্তরা ইউনিভার্সিটি মূলত একটা শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং তাঁদের সার্বিক উন্নয়নের জন্য নিবেদিত একটা সামগ্রিক ব্যবস্থা রয়েছে। দেখা যাচ্ছে, এই বিশেষ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বহু খ্যাতনামা ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকেও অতিক্রম করেছে। যার ফলে উত্তরা ইউনিভার্সিটিতে একটা বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বৈশ্বিক নেতৃত্বের আসনে বসার যে সুযোগ, সেটি তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এই অর্জন নিয়ে দারুণভাবে গর্বিত উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি বলেন, ‘স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্ট’ ক্যাটাগরিতে বিশ্বসেরা হওয়া, একই সঙ্গে ৬৪ ধাপ এগিয়ে যাওয়া এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতর স্থান পাওয়া উত্তরা ইউনিভার্সিটি পরিবারের প্রত্যেকটা মানুষের সম্মিলিত চেষ্টা, আন্তরিক শ্রম আর নিষ্ঠার ফলাফল। আমরা বরাবরই শিক্ষার্থীদের আমাদের সকল কার্যক্রম, সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠান পরিচালনার একেবারে কেন্দ্রবিন্দুতে রেখেছি। তাঁদের সামনে রেখেই আমরা একটা রূপান্তরমূলক উদ্ভাবনী প্রতিষ্ঠান হতে চেয়েছি এবং পেরেছি।’
উপাচার্য আরও বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের অবিচল অঙ্গীকারই আমাদের মাত্র এক বছরে ৬৪ ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা দিয়েছে। শুধু বই খাতায় নয়, বরং বাস্তব জীবনেও ইতিবাচক প্রভাব তৈরি করতে সক্ষম, এমন বিশ্বমানের প্রগতিশীল মানুষ তৈরিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
উত্তরা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং সেল-আইআরসি জানিয়েছে, ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি শীর্ষ ৪০০ প্রতিষ্ঠানের মধ্যে থাকলেও, এবারের উরি র্যাঙ্কিংয়ের ফলাফল প্রতিষ্ঠানটির রূপান্তরমূলক অগ্রযাত্রার প্রতিফলন। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে উত্তরা ইউনিভার্সিটিকে একটা অগ্রগামী পথপ্রদর্শক প্রতিষ্ঠান হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন-এর অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ গমনের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো...
৩ ঘণ্টা আগে
বন্যা ও অতিবৃষ্টির কারণে স্থগিত হওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ব্যবহারিক বিষয়ের পরীক্ষাও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বাউবির...
৪ ঘণ্টা আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিভিন্ন সম
১০ ঘণ্টা আগে