
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সুমিতা সাজনীন মারুফা যুক্তরাষ্ট্রের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ অর্থায়নে পিএইচডি স্কলারশিপ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অব হিউস্টন, ইউনিভার্সিটি অব টেনেসি এবং কলোরাডো স্টেট ইউনিভার্সিটি। পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এবং ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির প্রস্তাব পেয়েছেন।
জবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে গবেষণার পথচলা শুরু করেন সুমিতা। তাঁর গবেষণার ক্ষেত্র ছিল হেটারোসাইক্লিক যৌগের সংশ্লেষণ এবং ইন ভিট্রো ও ইন সিলিকো পদ্ধতিতে এসব যৌগের জৈবিক কার্যকারিতা বিশ্লেষণ।
গবেষণার ধারাবাহিকতায় ইতিমধ্যে তাঁর ১২টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) অধীনে গবেষণায় যুক্ত আছেন।
উচ্চশিক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে সুমিতা বলেন, শুরু থেকে পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়া জরুরি। অনার্সের শেষ বর্ষ থেকে গবেষণার সঙ্গে যুক্ত হওয়া এবং উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা দরকার।
সুমিতা আরও বলেন, গবেষণার অভিজ্ঞতা, ল্যাব দক্ষতা এবং শেখার আগ্রহ একজন শিক্ষার্থীকে প্রতিযোগিতামূলক অবস্থানে এগিয়ে রাখে। শুধু প্রকাশনা নয়, গবেষণায় সক্রিয় অংশগ্রহণও উচ্চশিক্ষার আবেদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জবি শিক্ষার্থীদের জন্য গবেষণাবান্ধব পরিবেশ ও কার্যকর মেন্টরশিপ আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও তাঁর মত।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটিতে ডিআইএর রাজশাহী বিভাগীয় শাখার সুপারিনটেনডেন্ট সোহেল রানাকে সভাপতি এবং অডিটর শাহপরান মিয়াকে...
৩ ঘণ্টা আগে
টেক্সটাইল ও পোশাক খাতের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও শিল্প বিশেষজ্ঞদের এক ছাদের নিচে আনতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের টেক্সটাইল উৎসব ‘লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬-টেক্সাথন’।
৬ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ বৃত্তি চিভেনিং স্কলারশিপ ২০২৭-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। চিভেনিংয়ের আওতাভুক্ত দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের প্রায় ১৬০টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির সুযোগ পান।
১৭ ঘণ্টা আগে
সারা দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। কিন্তু চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছে প্রায় সাড়ে ১১ লাখ শিক্ষার্থী। এ হিসাবে একাদশ শ্রেণিতে ফাঁকা থাকবে সাড়ে ১৪ লাখের বেশি আসন; যা মোট আসনের অর্ধেকের বেশি।
১ দিন আগে