টেক্সটাইল ও পোশাক খাতের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও শিল্প বিশেষজ্ঞদের এক ছাদের নিচে আনতে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের টেক্সটাইল উৎসব ‘লাইফ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস এএটিসিসি টেক্সটাইল উইক ২০২৬-টেক্সাথন’। এতে থাকছে উদ্ভাবন, প্রতিযোগিতা, ফ্যাশন শো, শিল্পকর্ম প্রদর্শনী ও চাকরি মেলার মতো আয়োজন।
আয়োজনটির মূল উদ্যোক্তা বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আমেরিকান অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল কেমিস্টস অ্যান্ড কালারিস্টসের (এএটিসিসি) অনুমোদিত এএটিসিসি অস্ট শিক্ষার্থী চ্যাপ্টার। আয়োজকদের দাবি, বাংলাদেশে এটিই প্রথম ও একমাত্র এএটিসিসি শিক্ষার্থী চ্যাপ্টার এবং দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। আয়োজকদের লক্ষ্য, শিক্ষার্থী ও শিল্পের মধ্যে দূরত্ব কমানো এবং তরুণদের আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্মে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ করে দেওয়া। টেক্সাথনের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত করার সুযোগ পাবেন।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও ব্যবসায়িক চিন্তাশক্তি মূল্যায়নে টেক্সাথনে থাকছে ছয়টি মূল প্রতিযোগিতা। এগুলো হলো—‘দ্য ব্র্যান্ড ক্যানভাস’ (টি-শার্ট ডিজাইন প্রতিযোগিতা), ‘টেক্সইন্টেল’ (টেক্সটাইল কুইজ), ‘ফ্যাব্রিক স্ট্রাকচার অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন’ (এফএসএডি), ‘টেক্সনোভেশন’ (টেক্সটাইল আইডিয়া ডিসপ্লে), ‘এড উইভ’ (বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা) এবং ‘দ্য ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজি’ (বিজনেস কেস কম্পিটিশন)। এ ছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুটি ‘সারপ্রাইজ সেগমেন্ট’। এগুলো হলো টেক্সটাইল শিল্পকর্ম প্রদর্শনী ‘থ্রেডস অ্যান্ড স্ট্রোকস’ এবং উদ্ভাবনী পোশাকের ক্যাটওয়াক ‘দ্য রানওয়ে’।
প্রতিযোগিতার পাশাপাশি টেক্সটাইল শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আয়োজন করা হচ্ছে জব ফেয়ার। এতে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ব্র্যান্ড, বায়িং হাউস ও ম্যানুফ্যাকচারিং গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার বিষয়ে আলোচনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আয়োজকদের মতে, টেক্সাথন শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী শিল্পজ্ঞান অর্জনের একটি প্ল্যাটফর্ম। দেশীয় টেক্সটাইল খাতের ভবিষ্যৎ রূপকারদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে এ আয়োজন ভূমিকা রাখবে। সারা দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার নিয়মাবলি ও নিবন্ধনের তথ্য পাওয়া যাবে আয়োজকদের অফিসিয়াল ফেসবুক পেজে।
আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করা যাবে aatccaust.org-এ। যোগাযোগের জন্য ই-মেইল: [email protected]

যুক্তরাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব)...
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় বৃত্তিগুলোর একটি চেভেনিং স্কলারশিপ। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।
১৩ ঘণ্টা আগে
৫ আগস্টের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নাম পরিবর্তনের দাবি জানাই। তখন প্রায় ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়। পরে হাদি ভাইয়ের হত্যার পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই তাঁর নাম লেখার দাবি আসে...
২১ ঘণ্টা আগে