
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এই সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত এই সেমিনারে ১৯০৫ সালে লেখা বইটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।
বইটির মাধ্যমে বেগম রোকেয়া নারীশাসিত এমন একটা আদর্শ ‘নারীল্যান্ড’-এর স্বপ্ন দেখেছিলেন, যেখানে নারীর নেতৃত্ব, সমতা, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করা হয়েছিল।
সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফৌজিয়া মান্নান।
সেমিনারে বক্তারা আক্ষেপ করে বলেন, ‘সুলতানার স্বপ্ন’ লেখার ১২০ বছর পরও আমাদের সমাজে নারীরা বহু চ্যালেঞ্জের সম্মুখীন। বাল্যবিবাহ, ক্ষমতায়নের অভাব, সম্পত্তিতে সীমিত অধিকার এবং রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বল্প অংশগ্রহণ নারীদের এখনো প্রান্তিক করে রেখেছে। রোকেয়ার স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই বৈষম্যগুলো দূর করতে বক্তারা নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, এসব ক্ষেত্রে জ্ঞান অর্জন করলে নারীরা নেতৃত্বস্থানীয় পদে আসীন হতে পারবে এবং উন্নয়নে অর্থবহ অবদান রাখতে পারবে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১২ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৯ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৯ ঘণ্টা আগে