
২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
গত রোববার (৩০ নভেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০, ‘এ-২’ (আর্কিটেকচার) ফি ১ হাজার ৪০০ এবং ‘বি’ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ বা কারিগরি) বা আলিমবা ডিপ্লোমা ইন কমার্স বা সমমান, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ বা কারিগরি) বা দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া শেষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি বেলা ৩টা থেকে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি এবং জমা দেওয়ার পদ্ধতি ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট-এর ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

ঢাকার ব্যস্ত সড়ক, কোলাহল আর কংক্রিটের উঁচু ইমারতের ভিড়ে ইডেন মহিলা কলেজের পুকুরপাড় যেন একটুকরো স্বস্তির জায়গা। সবুজে ঘেরা এই শান্ত জলরাশি কলেজ প্রাঙ্গণের সৌন্দর্যে বাড়তি মাত্র যোগ করে।
১৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষা খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষ করে শিক্ষার্থীদের শেখার ঘাটতি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রের উপযোগী মানবসম্পদ তৈরির বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। এসব প্রসঙ্গসহ উচ্চশিক্ষার বর্তমান অবস্থা...
২১ ঘণ্টা আগে
নতুন মুখ, নতুন স্বপ্ন আর নতুন যাত্রার উচ্ছ্বাসে মুখর ছিল ঢাকার উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাস। ৪ জুন বিশ্ববিদ্যালয়টি সামার ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী পরিচিতি ও ইনিশিয়েশন আয়োজন করে।
১ দিন আগে