নেদারল্যান্ডসে ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় বৃত্তি-২০২৬ আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডসের ভেলুভ অঞ্চলে অবস্থিত একটি বিশ্বখ্যাত গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর ১০০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণা কেন্দ্র হিসেবে পরিচিত।
সুযোগ-সুবিধা: ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয়ের এই বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। ডাচ বিশ্ববিদ্যালয়ের বেতন মান অনুসারে ২,৯০১-৩,৭০৭ ইউরো পর্যন্ত দেওয়া হবে। মাঠ গবেষণার জন্য তহবিল ও আবাসনের ব্যবস্থা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীদের চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে। অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় চমৎকার লেখা ও বলায় অভিজ্ঞ হতে হবে। সমুদ্র, জ্বালানি এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বিষয়ে আগ্রহ থাকতে হবে।
বৃত্তির উদ্দেশ্য: সমুদ্রভিত্তিক বায়ু বিদ্যুৎ উৎপাদনে রূপান্তরের প্রক্রিয়ায় মৎস্য খাত এবং অন্যান্য সামুদ্রিক অংশীজনদের মধ্যে কারা উপকৃত হবে এবং কারা ক্ষতিগ্রস্ত হবে তা বিশ্লেষণ করা। বিধিনিষেধ ও পরিবেশগত পরিবর্তনের ফলে জেলেদের স্থানভিত্তিক অভিযোজন ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করা। গবেষণার ফলাফল পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশ এবং নীতি-আলোচনায় অবদান রাখা।
গবেষণা ক্ষেত্র: এই বৃত্তিটি একটি পিএইচডি গবেষণার ওপর ভিত্তি করে তৈরি, যেটি ডাচ উত্তর সাগরে বাণিজ্যিক মৎস্য খাতে সমুদ্রভিত্তিক বায়ু বিদ্যুৎকেন্দ্রের সামাজিক-অর্থনৈতিক প্রভাব অনুসন্ধান করবে।
প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, চারটি পাসপোর্ট সাইজের ছবি, এমএসসি ডিগ্রির ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, ইংরেজি দক্ষতার প্রমাণ (যদি প্রযোজ্য হয়), রেফারিদের যোগাযোগের বিবরণ, মেডিকেল সার্টিফিকেট।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫।

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য বহুল প্রতীক্ষিত ইডব্লিউইউ ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ১৭ থেকে ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১ দিন আগে
ঈদ মানে আনন্দের রঙে ভরা দিন, ঈদ মানে উল্লাস আর উৎসবের মিলনমেলা। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় উৎসবমুখর দিন।
১ দিন আগেঈদ মানেই পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। কিন্তু পড়াশোনা কিংবা কাজের কারণে যাঁরা দেশের বাইরে থাকেন, তাঁদের জন্য ঈদের দিনটি হয়ে ওঠে ভিন্ন রকমের। তবু দূরদেশে থেকেও তাঁরা খুঁজে নেন আনন্দের নতুন ঠিকানা—মসজিদে নামাজ, বন্ধুদের সঙ্গে কোলাকুলি, ভিডিও কলে পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
১ দিন আগে
ঈদুল ফিতর এখন আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ব্যস্ত জীবনেও নিয়ে আসে নতুন প্রাণের উচ্ছ্বাস। এবারের ঈদ উৎসবে বসন্তের পলাশফুলের আগুনরঙা সাজ আর ভরা ফুলের মধুর ঘ্রাণ যেন শিক্ষার্থীদের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে।
১ দিন আগে