Ajker Patrika

গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক নিয়াজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

‎গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হিসেবে দায়িত্বে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ‎তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা গ্রামীণ গ্রুপের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ‘সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার’ হিসেবে কাজ করবেন।

আজ ‎মঙ্গলবার রাতে ইউনুস সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে গ্রামীণ ইউনিভার্সিটির পরামর্শক হিসেবে অধ্যাপক নিয়াজের যোগদানের বিষয়টি জানানো হয়। ‎ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে অধ্যাপক নিয়াজ এ নতুন দায়িত্ব নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে ইউনূস সেন্টার। ‎

‎নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর ২৭ আগস্ট ঢাবি উপাচার্যের দায়িত্ব পান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

‎অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় ২০২৫ সালের ১৭ মার্চ গ্রামীণ ইউনিভার্সিটি নামের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। ‎

‎গ্রামীণ ইউনিভার্সিটি একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে, অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচলে ৩৩ একর জমির ওপর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজে হাত দিয়েছে বলে তুলে ধরে ইউনূস সেন্টার সেন্টার জানিয়েছে, ‘সব ধরনের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে বিশ্ববিদ্যালয়টি একযোগে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের স্থাপত্য পরিকল্পনার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে।’

‎প্রাথমিকভাবে ঢাকার দিয়াবাড়ির গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং (জিসিসিএন) ক্যাম্পাসে গ্রামীণ ইউনিভার্সিটির কার্যক্রম শুরুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। ‎

‎গ্রামীণ ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হাসান এ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা স্বেচ্ছাসেবী ভিত্তিতে-কোনো পারিশ্রমিক বা মিটিং ভাতা ছাড়াই দায়িত্ব পালন করবেন বলেও দাবি করা হয়েছে ইউনূস সেন্টারের পক্ষ থেকে। ‎

‎ইউনূস সেন্টার বলছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন স্কুলের ডিন ও বিভিন্ন বিষয়ের শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিভিন্ন বিভাগে ইতিমধ্যে বেশ কিছু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

ইউনূস ভিভিআইপি এক বছরই, মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভিভিআইপি ৬ মাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত