
এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে আজ মঙ্গলবার সারা দেশে ৩২ হাজার ৩৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বন করায় ৪৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৭৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১৬ হাজার ১৮৪ জন এসএসসি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন।
চতুর্থ দিনের পরীক্ষায় সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আরবি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কঠোর নজরদারি ও সিসিটিভি ব্যবস্থার মধ্যেও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জনকে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৪ জন, মাদ্রাসা বোর্ডে ২৪ জন ও কারিগরি বোর্ডে একজন পরীক্ষার্থী রয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১০ হাজার ৮০ জন। এর মধ্যে অংশ নেয় ১১ লাখ ৯৩ হাজার ৮৯৬ জন।
বোর্ডভিত্তিক তথ্য বলছে, ঢাকা বোর্ডে ৩ লাখ ৮ হাজার ৬৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭৩৯ জন অনুপস্থিত ছিল এবং সাতজন বহিষ্কৃত হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২ হাজার ১৪৩ জন। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৭২ জন ও বহিষ্কার একজন।
যশোর বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৫৭ জন ও বহিষ্কার দুজন, চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬১৯ জন ও বহিষ্কার একজন এবং সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৮৭ জন ও বহিষ্কার দুজন।
বরিশাল বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬১৩ জন ও বহিষ্কার ছয়জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৬২৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১২৮ জন ও বহিষ্কার পাঁচজন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৫৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪০ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৪৪ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ১৪ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ২৮৭ জন। অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় বিচার এবং বিভাগে বিরাজমান নিপীড়ন বন্ধসহ সাত দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) লাইফ সায়েন্সেস বিভাগ আজ সোমবার (২৭ এপ্রিল) আধুনিক মাশরুম চাষ পদ্ধতি নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন মাশরুমচাষি ও উদ্যোক্তা এতে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ২৬২ জন শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে শনাক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। এসব শিক্ষকের বেতন-ভাতা হিসেবে নেওয়া ২ কোটি ৭১ লাখ টাকার বেশি অর্থ ফেরত এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
১ দিন আগে