
আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এবং যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনের (এমআইএইচই) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এবং এমআইএইচই-এর পক্ষে রেক্টর ড. জাহিদ পারভেজ স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, শিক্ষক দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, যৌথ সেমিনার, কর্মশালা ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে দুই প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা করবে। এ ছাড়া ইসলামিক স্টাডিজ, ইসলামিক ফাইন্যান্স এবং সংশ্লিষ্ট বিষয়ে যৌথ গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক উৎকর্ষ সাধনেও উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
চুক্তি অনুযায়ী, এমআইইউ থেকে মনোনীত যোগ্য শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত পূরণ সাপেক্ষে এমআইএইচই-এর যুক্তরাজ্য স্বীকৃত ডিগ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী এবং ডক্টর ও পোস্ট-ডক্টরাল গবেষকদের একাডেমিক বিনিময় কার্যক্রমও পরিচালিত হবে।
পাঁচ বছর মেয়াদি এ সমঝোতা স্মারক নবায়নযোগ্য। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যান্ড ইকোনমিকস অনুষদের ডিন মো. মাহবুব আলম, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, সেন্টার ফর জেনারেল এডুকেশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক ড. সাবিহা সুলতানা, ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক ও গবেষক ড. তাসলিমা জুলিয়া, বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী সাইফুদ্দিন আহমদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত প্রযুক্তি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৬’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি)। একই সঙ্গে বিশ্বের ১১৬টি দেশের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়ের
৩ ঘণ্টা আগে
দেশের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠান দুটি হলো পিরোজপুরের নাজিরপুর কলেজ ও ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ।
৪ ঘণ্টা আগে
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আমলে...
১ দিন আগে