র্যাগ ডে পালনে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে হাইকোর্টের নির্দেশনা মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি রিটের আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদ্যাপনের নামে সকল ধরণের অম্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকান্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ অবস্থায় হাইকোর্ট ডিভিশনের উল্লিখিত নির্দেশনা মোতাবেক সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ের ‘ফিল্ম ফর চেঞ্জ ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে এবং সিনেমাস্কোপের (ইউল্যাব) আয়োজনের এই প্রতিযোগিতায় বাছাই পর্ব পেরিয়ে দেশসেরা ১০ দলের মধ্যে নিজেরা জায়গা করে নিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা যেন কোনোভাবেই অসংখ্য পরীক্ষার বেড়াজালে আবদ্ধ হয়ে কোচিং ও গাইডনির্ভর না হয়ে ওঠে, সেদিকে দৃষ্টি দেওয়া সরকারের অগ্রাধিকারে থাকা উচিত। শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান করানো, কোচিং-নির্ভরতা কমানো ও শিক্ষকদের সঙ্গে যুক্ত এমন কোচিং সেন্টার বন্ধ করা দরকার। গত সরকারের মতো শিক্ষা মন্ত্রণালয় যেন
১৪ ঘণ্টা আগে
ইউরেশীয় দেশ তুরস্কে বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এল দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ বিলকেন্ট ইউনিভার্সিটি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ঘোষিত এই স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর...
১ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্য পদে নিয়োগ পরীক্ষা দিতে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। ৩ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়ে চলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত।
২ দিন আগে