
বিগত সময়ে শিক্ষার চেয়ে অবকাঠামোর দিকে মনোযোগ বেশি ছিল বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ‘বিগত সময়ে শিক্ষার বাজেট দিত, বাজেট শেষ হওয়া দিয়ে নির্ধারণ হতো শিক্ষার সফলতা। এখন আমরা অবকাঠামো নয়, শিক্ষার মান দিয়েই সফলতা নির্ধারণ করছি। আমাদের শিক্ষার্থীরা কতটুকু শিখছে, এর ভিত্তিতেই মূল্যায়ন হবে আমাদের মন্ত্রণালয়সহ পুরো প্রাথমিক শিক্ষাব্যবস্থা।’
আজ বুধবার বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার সংস্কার ও অগ্রযাত্রায় সরকারের পরিকল্পনা’ শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তরুণসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কারিকুলামে ক্রীড়া বিষয় যুক্ত হবে। স্থানীয় খেলোয়াড় বা ক্রীড়া বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের এই শিক্ষাদানে শিক্ষক হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া আগামী বছর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে। বনরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট ছাড়াও রান্না করা খাবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মতিয়ার রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক মাসুম হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগীয় উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাছুম বিল্লাহ। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার প্রাথমিকের শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
১২ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১৭ ঘণ্টা আগে