
দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘ইয়ুথ ভয়েস ফর সোশ্যাল প্রোটেকশন’ শীর্ষক ইউএনডিপি-ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজের বিভিন্ন ব্যাধি দূর করতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের নানা অসংগতি, সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে সেগুলোর সমাধানে কার্যকর অবদান রাখা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন করলেই হবে না, বরং পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এসব কার্যক্রম নেতৃত্ব, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। দেশের আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটির সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, সংগঠনটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ১৩তম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফাইনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে হারিয়ে এ সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়টির বিতার্কিকরা।
১ ঘণ্টা আগে
‘টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে। টেক্সটাইল খাতে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে চাই, এ জন্য গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে...
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পর্যায়ে পড়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে প্রয়োজন হয় একাডেমিক প্রস্তুতি ও যোগ্যতার প্রমাণ। আর সেই যোগ্যতা যাচাইয়ের অন্যতম স্বীকৃত মাধ্যম হলো স্যাট পরীক্ষা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার জন্য শিক্ষার্থীরা...
১৫ ঘণ্টা আগে
পর্তুগাল সরকারি বৃত্তি ২০২৭-এর জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পর্তুগাল সরকারের অর্থায়নে পরিচালিত এই বৃত্তি প্রোগ্রামের আওতায় ইউরোপের অন্যতম প্রাণবন্ত ও সংস্কৃতিসমৃদ্ধ এই দেশে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক...
১৬ ঘণ্টা আগে