
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাঁদের স্বপ্নের বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়।
বুয়েট অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে দেশের ছাত্র-জনতা যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা জাতীয় ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের সংকটময় মুহূর্তে তরুণ প্রজন্ম জাতির বিবেক হিসেবে রাজপথে অনবদ্য ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের মেধার উৎকর্ষ সাধনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে সরকার কাজ করছে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক বলেন, দেশের যেকোনো সংকট ও ক্রান্তিকালে বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা মেধা, সাহস ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের পাশে দাঁড়িয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানও এর ব্যতিক্রম নয়। জুলাই আন্দোলনের শহীদ ও আহত শিক্ষার্থীদের ত্যাগ ভবিষ্যতেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের ভূমিকা তুলে ধরেন। তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে উন্নত, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে কেমিকৌশল বিভাগের তাসনিম তিশা ও স্থাপত্য বিভাগের ফাতেহুল ইসলাম রোহান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাব্বির মোস্তফা খান, পুরকৌশল বিভাগের প্রভাষক আনাস বিন ফারুক এবং পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রভাষক ফারিহা ইসলাম।
অনুষ্ঠানে বুয়েটের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক দেওয়া হয়। শহীদ আবু সাঈদের ভাই, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই, শহীদ মো. ইসমাইল হোসেন রাব্বির বোন, শহীদ শেখ ফাহমিন জাফরের মা এবং বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবার হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, দপ্তর ও পরিদপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটি গঠন করা হয়েছে। সভায় ২০টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।
১ ঘণ্টা আগে
সভায় বাংলাদেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, গৃহস্থালি ও যত্নমূলক কাজের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব এবং নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও কর্মক্ষেত্রের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
১ দিন আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে ফল পরিবর্তন হয়েছে শিক্ষার্থীদের।
১ দিন আগে
বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যত আগে শুরু করা যায়, ততই ভালো। তবে প্রয়োজন সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং নিজের দুর্বলতা চিহ্নিত করে এগিয়ে যাওয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শুরু থেকে কিছু কৌশল অনুসরণ করা যেতে পারে।
১ দিন আগে