এইচএসসির ভূগোল প্রথম পত্র পরীক্ষা

চলমান এইচএসসি পরীক্ষায় আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্র প্রশ্নপত্রের স্থলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরে ২০ থেকে ২৫ মিনিট পর কর্তৃপক্ষ সরবরাহ করা প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে পরীক্ষার্থীদের ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র বিতরণ করে। এই অভিযোগে কেন্দ্রসচিব ও সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
পরীক্ষার্থীরা জানায়, আজ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র দেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার ২০ থেকে ২৫ মিনিট পরে বিষয়টি বুঝতে পেরে সরবরাহ করা প্রশ্নপত্র ফিরিয়ে নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়।
আসিফ রহমানসহ একাধিক পরীক্ষার্থী জানায়, প্রথমে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। ২০ থেকে ২৫ মিনিট পর সেই প্রশ্নপত্র ফেরত নিয়ে নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সেটিও ২০২৫ সালের প্রশ্নপত্র বলে ফিরিয়ে নিয়ে তারপর ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। এ ঘটনার কারণে পরীক্ষার্থীদের জন্য বাড়তি সময়ও দেওয়া হয়েছে বলে জানায় তারা।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, প্রশ্নপত্র গ্রহণে বাছাই করার সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়। কিছুক্ষণের মধ্যে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে।
রিপন বিশ্বাস আরও বলেন, প্রাথমিকভাবে কেন্দ্রসচিব মো. মনিরুজ্জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি জানার পর জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রসচিবকে প্রত্যাহার করার জন্য। এ ছাড়া বোর্ড থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানানো হবে।
প্রসঙ্গত, ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সিটি কলেজে ওই কলেজসহ চারটি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় বসছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ ঘোষণা করেছে শেনজেন বিশ্ববিদ্যালয়। গবেষণার তত্ত্বাবধানে থাকবেন কলেজ অব সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরহোসেইন কারামুজিয়ান।
১৩ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন...
২১ ঘণ্টা আগে
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ ’-এ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্য অর্জন করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
১ দিন আগে
পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ‘অর্থবহ পর্যটন’ (Meaningful Tourism) ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। আজ মঙ্গলবার ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন...
১ দিন আগে