
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ ’-এ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্য অর্জন করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার হ্যাকাথন বিভাগে চ্যাম্পিয়ন হয় টিম ‘টুআর. জেএস’ (2 R. JS)। দলের সদস্যরা হলেন ফেরদৌস হাসান রাহিদ (সিএসই-৬৪), রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪), জিহাদুল ইসলাম (সিএসই-৬৪) এবং সানজিদা ইসলাম (সিএসই-৬৪)।
অন্যদিকে পোস্টার প্রেজেন্টেশন বিভাগে চ্যাম্পিয়ন হয় টিম ‘দ্য আউটলায়ার্স (The Outliers) ’। এ দলের সদস্যরা হলেন আব্দুল্লাহ রহমান (সিএসই-৬২), সানজিদা ইসলাম (সিএসই-৬৪) এবং রুকাইয়া সুলতানা (সিএসই-৬৪)।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক সক্ষমতা এবং কার্যকর দলগত নৈপুণ্যের পরিচয় দিয়ে নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অর্জন করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সাফল্য সাউথইস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের মানসম্মত শিক্ষা, গবেষণাভিত্তিক পাঠদান এবং উদ্ভাবনমুখী শিক্ষার প্রতিফলন। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষা ও উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুসংহত করতে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তাঁদের ভবিষ্যৎ একাডেমিক ও পেশাগত জীবনের সফলতা কামনা করা হয়েছে।

পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ‘অর্থবহ পর্যটন’ (Meaningful Tourism) ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। আজ মঙ্গলবার ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন...
১ ঘণ্টা আগে
বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে
২ ঘণ্টা আগে
যেসব শিক্ষার্থী বৈরী আবহাওয়াসহ নানা কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্ন ভুল ছিল, সেগুলোতে পূর্ণ নম্বর দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে
আপনি কি নতুন ওষুধ আবিষ্কার, জিনগত রোগের সমাধান কিংবা ক্যানসারের মতো মরণব্যাধির চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করে বিশ্বকে বদলে দিতে চান? যদি এমন স্বপ্ন থাকে, তাহলে ফার্মেসি ও বায়োটেকনোলজি হতে পারে আপনার জন্য সম্ভাবনাময় দুটি বিষয়।
১২ ঘণ্টা আগে