Ajker Patrika

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ
ছবি: সংগৃহীত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও শুরু হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম বোর্ডে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২৯ ও ৩১ আগস্ট ভূগোল এবং আরবি ও পালির প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ও ৫ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে গত ৮ জুলাই থেকে এসব পরীক্ষা স্থগিত ছিল।

অন্যদিকে, স্থগিত আলিমের ১১টি বিষয়ের পরীক্ষাও সংশোধিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে তা শেষ হবে।

আলিমের স্থগিত পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই জেলা পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত