যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার। বক্তব্যে তিনি প্রদর্শনীর নানা তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত নানা বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে ভাববিনিময় ও মতবিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি। এ ধরনের গঠনমূলক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ পাবেন।
উদ্বোধনী পর্বে ইউল্যাবের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা এবং ইএমকে সেন্টারের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইউল্যাব, যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা এবং ইএমকে সেন্টারের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রদর্শনীটি ১৭ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ে ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ও যেকোনো দর্শনার্থী প্রদর্শনীটি ঘুরে দেখার সুযোগ পাবেন।

স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
৭ ঘণ্টা আগে
কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি কমবেশি অনেকের পড়া। শিক্ষক যে শিক্ষার্থীদের পরম শ্রদ্ধেয়জন, কবি এই কবিতায় তা স্পষ্ট করেছেন। পিতা-মাতার পরই শিক্ষকের অবস্থান। একটি জীবন সুশৃঙ্খল ও সুন্দরভাবে গড়ে তুলতে পরিবারের পর শিক্ষকেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন।
৭ ঘণ্টা আগে