কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড

‘আমার এক ছেলে, এক মেয়ে। শিশু বয়সেই ওরা বাপহারা হলো। আমার সাড়ে তিন বছরের ছেলে এখনো বুঝতে পারছে না, ওর বাবা আর নেই। আমি কীভাবে তাকে বোঝাব, তার বাবা আর কোনো দিন জীবিত ফিরে আসবে না! ওরা আর কোনো দিন বাবা ডাকতে পারবে না।’ স্বামীকে হারিয়ে আহাজারি করছিলেন বুবলী।
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির একজন সাভারের আহমেদ বাবু (৪০)। বাবুর মৃত্যুর খবরে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ও দুই সন্তানসহ পুরো পরিবার এখন দিশেহারা।
আহমেদ বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আদম আলীর ছেলে। তিনি কসমেটিকসের ব্যবসা করতেন। আমিনবাজার জমিদার মার্কেটে তাঁর ‘কিউট কসমেটিকস’ নামে একটি দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসার কাজে প্রতি মাসে দুই থেকে তিনবার কলকাতায় যেতেন বাবু। সবশেষ গত সোমবার সড়কপথে বেনাপোল স্থলবন্দর হয়ে কলকাতায় যান তিনি।
আজ দুপুর নাগাদ বাবুর মৃত্যুর খবর সাভারে পৌঁছালে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এমন একটি দুর্ঘটনায় যে তাঁকে চিরতরে হারাতে হবে, তা কেউ ভাবতে পারেননি।
বাবুর স্বজনেরা জানান, স্ত্রী ও সন্তানদের প্রতি তাঁর ছিল গভীর টান। ব্যবসার প্রয়োজনে বাইরে থাকলেও নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন। কলকাতা থেকে ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তাঁর। সেই অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু আর ফেরা হলো না।
বাবুর বন্ধু মো. ইব্রাহিম বলেন, বাবুর জীবিত ফেরার অপেক্ষায় থাকা পরিবার এখন তাঁর লাশের অপেক্ষায় রয়েছে । তাঁর আকস্মিক মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়েছেন স্ত্রী বুবলী। তিনি বলেন, তাঁদের ১২ বছরের মেয়ে আর সাড়ে তিন বছরের ছোট্ট ছেলেটি এখনো হয়তো পুরোপুরি বুঝতে পারছে না, তাদের বাবা আর জীবিত ফিরবেনা। তারা বুঝতেও পারছেনা তারা কী হারিয়েছে। সময়ের সঙ্গে এই শূন্যতা একসময় তাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা হয়ে উঠবে।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের নিকলীতে ছোট ভাইয়ের স্ত্রীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১ অক্টোবর আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করে আইনগত ব্যবস্থা নিতে নিকলী থানাকে নির্দেশ দেন।
৮ মিনিট আগে
রাজধানীর মিটফোর্ডে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন...
১০ মিনিট আগে