
রাজশাহী: রাজশাহী বিশ্ববদ্যালয়ের (রাবি) বিদায়ী উপাচার্যের শেষ দিনে নিয়োগপ্রাপ্তদের যোগদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রণালয় থেকে এসব নিয়োগকে অবৈধ ঘোষণা করায় নিয়োগপ্রাপ্তদের যোগদান কার্যক্রম স্থগিত করে আজ শনিবার বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ মে রাবিতে দেওয়া এডহক নিয়োগকে অবৈধ ঘোষণা করে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষামন্ত্রণালয়। এ জন্য তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কোনো ধরনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত উক্ত নিয়োগপত্রের যোগদান এবং সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করা হলো।
গত ৬ মে শেষ কর্মদিবসের আগের দিন এডহক ভিত্তিতে ১৩৭ জনকে নিয়োগ দিয়ে যান রাবির উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান। বিতর্কিত এই নিয়োগের ঘটনায় তদন্ত কমিটির মুখোমুখি হতে হয়েছে তাকে। আজ বেলা ৩টার দিকে উপাচার্যের দপ্তরে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হন। বেলা ৪টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন অধ্যাপক সোবহান।

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য বহুল প্রতীক্ষিত ইডব্লিউইউ ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ১৭ থেকে ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১০ ঘণ্টা আগে
ঈদ মানে আনন্দের রঙে ভরা দিন, ঈদ মানে উল্লাস আর উৎসবের মিলনমেলা। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকালে ঈদের নামাজ আদায় করার পর কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হয় উৎসবমুখর দিন।
১২ ঘণ্টা আগেঈদ মানেই পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। কিন্তু পড়াশোনা কিংবা কাজের কারণে যাঁরা দেশের বাইরে থাকেন, তাঁদের জন্য ঈদের দিনটি হয়ে ওঠে ভিন্ন রকমের। তবু দূরদেশে থেকেও তাঁরা খুঁজে নেন আনন্দের নতুন ঠিকানা—মসজিদে নামাজ, বন্ধুদের সঙ্গে কোলাকুলি, ভিডিও কলে পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
১৩ ঘণ্টা আগে
ঈদুল ফিতর এখন আর ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নেই। বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের ব্যস্ত জীবনেও নিয়ে আসে নতুন প্রাণের উচ্ছ্বাস। এবারের ঈদ উৎসবে বসন্তের পলাশফুলের আগুনরঙা সাজ আর ভরা ফুলের মধুর ঘ্রাণ যেন শিক্ষার্থীদের আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে।
১৩ ঘণ্টা আগে