
ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমী তরুণদের জন্য বহুল প্রতীক্ষিত ইডব্লিউইউ ন্যাশনাল রোবোফেস্ট ২০২৬। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসব আগামী ১৭ থেকে ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে আইসিটি ডিভিশন এবং প্রোগ্রামিং হিরো।
এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পাবেন। ইতিমধ্যে এর আনুষ্ঠানিক ওয়েবসাইট চালু হয়েছে, যেখানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ, নিয়মাবলি ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র—দুই ক্যাটাগরির প্রজেক্ট শোকেসে শিক্ষার্থীরা নিজেদের তৈরি রোবোটিক বা প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করতে পারবেন।
এ ছাড়া থাকবে জনপ্রিয় লাইন ফলোয়ার রোবট প্রতিযোগিতা। এতে একটি ছোট রোবট নির্দিষ্ট পথ অনুসরণ করে কত দ্রুত ও নিখুঁতভাবে গন্তব্যে পৌঁছাতে পারে, সেটিই হবে মূল চ্যালেঞ্জ।
প্রযুক্তিপ্রেমী তরুণ প্রোগ্রামারদের জন্য রাখা হয়েছে হ্যাকাথন এবং সাইবার নিরাপত্তাভিত্তিক ক্যাপচার দ্য ফ্ল্যাগ (সিটিএফ) প্রতিযোগিতা। এ ছাড়া অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন রেসিং, আকাশে দ্রুতগতির প্রতিযোগিতায় অংশ নেবে ড্রোন, যার দ্রুততা হবে বিজয়ের একমাত্র লক্ষ্য। পাশাপাশি থাকবে ফায়ার ফাইটিং রোবট প্রতিযোগিতা। প্রযুক্তিনির্ভর বিনোদনের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ই-স্পোর্টস প্রতিযোগিতা ভ্যালোরেন্ট ও ই-ফুটবল
এই আয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ রোবট এক্সিবিশন। এতে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি, শিক্ষার্থীদের তৈরি প্রোটোটাইপ এবং রোবোটিক সমাধান প্রদর্শনের সুযোগ থাকবে।
অফিশিয়াল ওয়েবসাইট:
অফিশিয়াল ইভেন্ট লিঙ্ক:

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইরাসমাস মুন্ডাস ডব্লিউওপি-পি বৃত্তির আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১ দিন আগে
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি উপজেলা ও মেট্রোপলিটন থানায় একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং, র্যাগিং ও ইভ টিজিংয়ের মতো ঘটনা প্রতিরোধ করা এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও ডিজিটাল নজরদারির আওতাভুক্ত শিক্ষাবা
২ দিন আগে
বাংলাদেশ সরকার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি সহযোগিতায় ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ১ হাজার ১০০ এর বেশি স্বেচ্ছাসেবী শিক্ষককে স্বীকৃতি দিয়েছে এবং এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সরাসরি পাঠদানে যুক্ত করার মাধ্যমে রোহিঙ্গা শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে...
২ দিন আগে
এটি একটি পাইলট কর্মসূচি, যা জুলাই থেকে শুরু হবে। প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাস্তবায়ন করা হবে। ধাপে ধাপে সারা দেশের আটটি বিভাগে সম্প্রসারণ করা হবে এবং পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর কাছে পৌঁছানো হবে। পরে মাদ্রাসা ও ইবতেদায়ি প্রতিষ্ঠানও এর আওতায় আসবে...
২ দিন আগে