
শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির নির্বাচনের ক্ষেত্রে নতুন নীতি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাগত যোগ্যতা শিথিলের কোনো রকম প্রশ্নই ওঠে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা দেখার জন্য প্রথম যাচাই বাছাই করবে ইউএনও, তারপর করবে ডিসি, তারপর তিনটি নাম পাঠাবে স্ব–স্ব বোর্ডে।
আজ শুক্রবার চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কয়েক ধাপে যাচাই–বাছাই করে উপযুক্ত ব্যক্তি শিক্ষিত, সমাজসেবী, শিক্ষানুরাগী কি না, সেটা আমরা চিন্তা করছি। অনেক ক্ষেত্রে যারা শিক্ষানুরাগী তাদের বিশেষ অবদান রয়েছে। এই অবদান যাদের রয়েছে বা যারা ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার, তারা তো ডিগ্রি পাস না। এই ধরনের যারা শিক্ষানুরাগী শিক্ষিত, তাদের কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করা যায়, সেই আলোচনা করেছি।’
মন্ত্রী আরও বলেন, ‘আলোচনা শেষে আমরা বলেছি, এমপি, প্রধানমন্ত্রী পর্যায়ে আমরা আলোচনা করব। তারপর আমরা সিদ্ধান্ত নেব– কীভাবে শিক্ষার মান উন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্ব আরও বাড়ে। কোথাও বলা হয় নাই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার সোহেল রানার পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নিয়মিত মাস্টার্স (১ বছর, ২ সেমিস্টার) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
২০ মিনিট আগে
বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবলে অনেক শিক্ষার্থীর চোখের সামনে প্রথমে আসে কয়েকটি পরিচিত বিষয়। ইংরেজি ভাষার পরীক্ষা, বিশ্ববিদ্যালয় খোঁজা, স্কলারশিপ দেখা এবং অনলাইনে আবেদন করা। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে একটি শক্তিশালী আবেদন তৈরির প্রস্তুতি শুরু হয় তারও আগে। অনলাইন ফরম কয়েক ঘণ্টা বা কয়েক দিনে পূরণ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় র্যাঙ্কিংয়ে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের সময় শুধু র্যাঙ্কিং দেখা উচিত নয়। এর পেছনের তথ্যও বিশ্লেষণ করা প্রয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য, সুনাম এবং ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া যায় বলে জানিয়েছেন কিউএসের প্রধান নির্বাহী..
৪ ঘণ্টা আগে
সংগীত শুধু বিনোদন নয়, বরং মানুষের প্রাণের প্রশান্তির শ্রেষ্ঠ অনুষঙ্গ। অনাদিকাল থেকে চলে আসা এই চর্চা মানুষের চিত্তপিপাসা নিবারণের পাশাপাশি দেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করে। একটি রুচিশীল ও প্রগতিশীল জাতি গঠনে সংগীতশিক্ষার ভূমিকা অপরিসীম।
৪ ঘণ্টা আগে